কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু - দৈনিক অভিযোগ বার্তা    
admin
১৪ নভেম্বর ২০২৩, ১১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু

আশরাফুল ইসলাম রাজন,কিশোরগঞ্জ সংবাদদাতাঃ

কিশোরগঞ্জের হোসেনপুরে সৌদি প্রবাসীর স্ত্রী ও দুই মেয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে নিজ ঘরে তাদের লাশ পাওয়া যায়।

 

ঘটনাটি হোসেনপুর উপজেলার সাহেদল ইউনিয়নের বসুরচর গ্রামের।তিনজন হলেন সৌদি প্রবাসী মঞ্জিল মিয়ার স্ত্রী তাসলিমা আক্তার (৩৫), মেয়ে মোহনা (১১) ও বন্যা (৭)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল সোয়া ৯টার দিকে মোহনার এক বান্ধবী বাড়িতে গিয়ে মোহনাকে ডাকতে গেলে ঘটনাটি জানাজানি হয়।খবর পেয়ে পুলিশ সুপারসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সিআইডি সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা যান ঘটনাস্থলে।

 

সাহেদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফিরোজ উদ্দিন জানান, সকাল ১০ টার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে তিনি ঘটনা জানতে পারেন।পরে বাড়িতে গিয়ে তিনজনের লাশ দেখতে পান।পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় মোহনাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছেন তিনি।

 

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান,ঘরের দরজা খোলা ছিল। সকালে মোহনার বান্ধবী বাড়িটিতে গিয়ে দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে তিনজনকেই মৃত অবস্থায় পায়।এরপরই ঘটনাটি জানাজানি হয়। তাদের স্বাভাবিক মৃত্যু হয়নি উল্লেখ করে তিনি জানান,ঘরে ধস্তাধস্তির কোনো আলামত পাওয়া যায়নি।এরপরও আমরা ঘটনাটি হত্যাকাণ্ড বলেই বেশি আশংকা করছি। সিআইডির ফরেনসিক টিমের সংগৃহিত আলামত এবং পোস্ট মর্টেম রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত ঘটনা জানা যাবে বলে জানান তিনি।

 

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে উল্লেখ করে পুলিশ সুপার জানান, সন্দেহভাজনদের প্রতি আমাদের দৃষ্টি রয়েছে। এটি হত্যাকাণ্ড হলে সংশ্লিষ্ট সকলকে আইনের আওতায় আনা হবে।

 

পুলিশ সুপার আরও জানান, তাসলিমার স্বামী মঞ্জিল মিয়া ২০১৭ সাল থেকে সৌদি আরবে রয়েছেন। এ সময়ের মধ্যে তিনি বাড়িতে এসেছেন মর্মে কেউ বলেনি।

 

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোয়েন্দা বিভাগের সদস্যরা ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

আমার বউ নিয়ে গেছে,তাই আমিও ওর বউ নিয়ে এসেছি

বাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস-২০২৬ উদযাপিত

সীমান্তের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে গড়ে তুলতে ১৪ বিজিবির ব্যতিক্রমী উদ্যোগ

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

১০

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

১১

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

১২

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

১৩

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১৪

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১৫

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১৬

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৭

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৮

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৯

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

২০

Design & Developed by BD IT HOST