নিউজ এডিটর
১ মার্চ ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রেলওয়ের মালামালসহ পরিচ্ছন্নতা কর্মী আটক

ঢাকা প্রতিনিধিঃ রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেলওয়ের মালামালসহ এক পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। জানা যায়, গতকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে দায়িত্ব পালনকালে আরএনবি ঢাকা চৌকির সদস্যরা কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের রেক থেকে রেলওয়ের মালামালসহ এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি মো. হাফিজুল ইসলাম (২৩), পিতা: মো. ছহুর উদ্দিন, মাতা: ফাতেমা খাতুন। তার বাড়ি ময়মনসিংহ জেলার সদর উপজেলার মীরকান্দা পাড়া এলাকায়। তিনি মেসার্স ফেমাস ট্রেডার্স নামক বাংলাদেশ রেলওয়ের প্রথম শ্রেণির ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত বলে জানা গেছে।আরএনবি সূত্রে জানা যায়, আটক ব্যক্তির কাছ থেকে ০৪ (চারটি) পাদানী ও ০৪ (চারটি) স্ক্রু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামালের বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। ঘটনার পর তাকে ঢাকা রেলওয়ে থানা-তে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে রেলওয়ে সম্পত্তি অবৈধভাবে বহনের অভিযোগে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় রেলওয়ে মালামালের নিরাপত্তা ও তদারকি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযোগ/বার্তা
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST