লন্ডনে প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য বিক্ষোভে অংশ নিলেন - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১১ জুন ২০২৫, ৪:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লন্ডনে প্রকাশ্যে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য বিক্ষোভে অংশ নিলেন

অভিযোগ বার্তা ডেস্কঃ

লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সাবেক সংসদ সদস্য রণজিত সরকার ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার সহ আওয়ামী লীগের, যুবলীগের ছাএলীগের লন্ডন শাখার নেতৃবৃন্দ।


লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন সাবেক সংসদ সদস্য রণজিত সরকার (বাঁ থেকে তৃতীয়) ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকার (বাঁ থেকে পঞ্চম)

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে প্রকাশ্যে দেখা গেছে। মঙ্গলবার লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তাঁরা।

লন্ডনে প্রকাশ্যে আসা আওয়ামী লীগের এই দুই নেতা হলেন সুনামগঞ্জ–১ আসনের সাবেক সংসদ সদস্য রণজিত সরকার এবং হবিগঞ্জ–৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. আবু জাহির। এ সময় তাঁদের সঙ্গে সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সরকারকেও প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা যায়।

চার দিনের যুক্তরাজ্য সফরে আজ লন্ডনে পৌঁছেছেন অধ্যাপক ইউনূস। তাঁর এ সফরকে কেন্দ্র করেই ডরচেস্টার হোটেলের সামনে বিক্ষোভ সমাবেশ করেন লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থকেরা। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগ সরকারের। এর পর গত বছর এবং চলতি বছরের শুরুতে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য ও মেয়রকে লন্ডনে প্রকাশ্যে দেখা যায়।

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে জাতীয় নাগরিক পার্টির ব্যানারে সমবেত হন তাঁরা। এই হোটেলের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের ব্যানারে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছে আরেকটি দল

আওয়ামী লীগের ওই নেতাদের মধ্যে ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং সিলেট–৩ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত ভোটকেন্দ্রে বাঁশের লাঠি জমা করছে, অভিযোগ জোনায়েদ সাকি

ব্রাহ্মণবাড়িয়া সরাইল আশুগঞ্জে জিয়াউল হক মৃধার সমর্থন পেলেন জোটপ্রার্থী জুনায়েদ আল হাবিব

ভোটের মাঠে মানিকগঞ্জে সর্বোচ্চ সতর্কতা : ৬৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত

দৈনিক দিনকালের সাংবাদিক মামুদের মরদেহ উদ্ধার

আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ পেল বাংলাদেশ

নাহিদসহ জামায়াত জোটে মন্ত্রিত্বের আশ্বাস পেলেন যারা

দুর্গাপুরে কৃষকের পানবরজ ভাঙচুরের অভিযোগ, ৬ লাখ টাকার ক্ষতি

ময়মনসিংহে সরকারি নির্বাচনী প্রচার শেষ হলো ভ্রাম্যমাণ সংগীতানুষ্ঠানে

কোটচাঁদপুরে যৌথ বাহিনীর মহড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান

ঘাটাইলে ধানের শীষের আখেরি গণমিছিল অনুষ্ঠিত

১০

গোয়াইনঘাট সীমান্তে ‘লাইনম্যান’ সিন্ডিকেটের দাপটে নির্বিকার প্রশাসন

১১

পত্নীতলায় বিএনপি’র নির্বাচনী প্রচার মিছিল

১২

মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ইসি

১৩

রাজশাহী-৫ আসনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের বিভ্রান্ত করছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল, মসজিদ নিয়ে মিথ্যাচার – দুর্গাপুরে নিন্দার ঝড়

১৪

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবারের (১০ ফেব্রুয়ারি) ছুটির বিষয়ে নতুন নির্দেশনা দিয়েছে সরকার

১৫

শিবালয়ে সরকারি সার পাচারের সময় ট্রাকসহ আটক -২

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় প্রস্তুত প্রশাসন: জেলা প্রশাসক

১৭

সংসদ নির্বাচন ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা

১৮

মারা গেছেন প্রখ্যাত বাউলশিল্পী সুনীল কর্মকার

১৯

হত্যার ৮ বছর পর মৃত্যু দণ্ডপ্রাপ্ত আসামি হাসিনা গ্রেপ্তার

২০

Design & Developed by BD IT HOST