লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৪ মে ২০২৬, ১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক,লিসবন, পর্তুগাল:

ইউরোপের দেশ পর্তুগালের রাজধানী লিসবনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলার আহ্বায়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. আকতার হোসেনের ওপর এক অনাকাঙ্ক্ষিত ও অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে ২০২৬) ভোর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই হামলার একটি লাইভ ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, লিসবনের একটি পাবলিক পার্কের ভেতর আকতার হোসেন দু’জন ব্যক্তির সাথে স্বাভাবিক কথা বলছিলেন। হঠাৎ করেই এক যুবক এসে তাঁর ওপর ডিম নিক্ষেপ করেন। এরপর আরও দুই যুবক একই ঘটনার পুনরাবৃত্তি করে আকতারকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর শুরু করে। একপর্যায়ে আকতার আত্মরক্ষার্থে দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান।

হামলার ঘটনার পর শনিবার বাংলাদেশ সময় সকাল ৯টার দিকে আকতার হোসেনের নিজস্ব ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে তিনি লিখেছেন, “আজকে পর্তুগাল এনসিপির দায়িত্বশীলদের সাথে মিটিং ছিল। মিটিং শেষ হওয়ার সাথে সাথে পর্তুগাল ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাকে পিছন থেকে অস্ত্রসহ অতর্কিত হামলা করে।”

প্রবাসী সূত্রে জানা গেছে, গত সপ্তাহেই ব্যক্তিগত সফরে পর্তুগালে যান সিলেট জেলার এই শীর্ষ ছাত্রনেতা। ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে মেসেঞ্জারে যোগাযোগ করা হলেও তিনি  বা সংশ্লিষ্ট ছাত্রলীগ নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তবে এনসিপি সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক আবু সাদেক মো. খাইরুল ইসলাম চৌধুরী ভিডিওর সত্যতা নিশ্চিত করে হামলার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে এনসিপি সিলেট জেলা শাখার আহ্বায়ক ও সদস্যসচিবের পক্ষ থেকে অফিশিয়াল ফেসবুক পেজে একটি বিশেষ বিবৃতি প্রকাশ করা হয়। বিবৃতিতে বলা হয়, “আমাদের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেনের ওপর নিষিদ্ধঘোষিত তথাকথিত ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলার ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং এ ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।” একই সাথে দেশ-বিদেশে থাকা দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লিসবনে বৈষম্যবিরোধী ছাত্রনেতা আকতারের ওপর অতর্কিত হামলার ভিডিও ভাইরাল

সিলেটে থামছেই না নৃশংসতা: এবার গোলাপগঞ্জে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ খুন

সিলেটে পীরের বাজারে অনধিকার প্রবেশ ও মারধর: নারী-শিশু নির্যাতন আইনে একই পরিবারের ৬ জনের বিরুদ্ধে মামলা

জামালপুরে ভিজিএফ কার্ডের প্রলোভন দেখিয়ে ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অভিযুক্ত আটক

সিলেটে ছিনতাইকারী হাতে র‌্যাব ৯ এর সদস্য নিহত, গ্রেফতার হলো যে ভাবে ছিনতাইকারী

ময়মনসিংহে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্মবার্ষিকী উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চসিকের পরিচ্ছন্ন কর্মীদের জন্য ১ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিলেন প্রধানমন্ত্রী

প্রতিবাদলিপি

ফাঁকা চেকের অপব্যবহার করে একাধিক মামলার অভিযোগে সংবাদ সম্মেলন

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে উত্তাল দেশ, ফাঁসির দাবিতে বিভিন্ন জেলায় মানববন্ধন

১০

অসহায় মানুষের পাশে দাঁড়ানোই যেন তাঁদের পরিবারের রক্তে মিশে আছে

১১

তথ্য গোপন করে প্রধান শিক্ষকের দায়িত্বে ১৬ বছর ধরে

১২

প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব পরিচয়দানকারী প্রতারক ও সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

১৩

নর্তকীর রূপ থেকে আমের নাম: যেভাবে এলো ‘আম্রপালি’

১৪

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ বিএনপির তিন নেতা–কর্মী বহিষ্কার

১৫

জাফলং শ্রমিকদের হাহাকার, বালু-পাথর উত্তোলন বন্ধে মানবেতর জীবন

১৬

প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত ত্রিশাল: নজরুল মঞ্চের প্রস্তুতি পরিদর্শনে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ

১৭

পুলিশের ধাওয়া খেয়ে পালানো ছিনতাইকারী আসসাদুল আলম বাপ্পি’র ছুরিকাঘাতে ইমন আচার্য নামে এক র‌্যাব সদস্যের মৃত্যু

১৮

জাতীয় কবির ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আগামীকাল ত্রিশালে আসছেন প্রধানমন্ত্রী

১৯

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, নগর উন্নয়নে সহযোগিতা চাইলেন চসিক মেয়র 

২০

Design & Developed by BD IT HOST