নিউজ এডিটর
৩১ অক্টোবর ২০২৪, ৩:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে তিন পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাভার প্রতিনিধিঃ সাভারে অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে স্ট্যান্ডার্ড গ্রুপের তিনটি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। এ ঘটনায় প্রায় ১৮ হাজার শ্রমিক বিপাকে পড়েছেন। বুধবার (৩০ অক্টোবর) সকালে কারখানা তিনটির মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ টাঙিয়ে দেন মালিকপক্ষ। শ্রমিকরা জানান, গত কয়েকদিন ধরে বিভিন্ন দাবি আদায়ে স্ট্যান্ডার্ড গ্রুপের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার সামস স্টাইলিং ওয়্যারস লি., উলাইল এলাকার স্ট্যান্ডার্ড স্টিচেস ও কলমা এলাকার কাজীপুর ফ্যাশনের তিনটি তৈরি পোশাক কারখানার প্রায় ১৪ হাজার শ্রমিক কারখানার ভেতরে অবস্থান নিয়ে কর্মবিরতিসহ বিক্ষোভ করছিল। এতে কারখানার উৎপাদন বন্ধ থাকলেও মালিকপক্ষ কোনো সমাধান না করে কারখানা তিনটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন। যার ফলে শ্রমিকরা কাজে যোগদান করতে এসে বন্ধের নোটিশ দেখে বাড়ি ফিরে যান। কারখানা কর্তৃপক্ষ জানায়, বর্তমান উদ্ভুত পরিস্থিতি বিবেচনায় শ্রমিকদের সার্বিক নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ বাধ্য হয়ে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১৩ (১) ধারা অনুযায়ী বুধবার (৩০ অক্টোবর) থেকে অনির্দিষ্টকালের জন্য কারখানা গুলো সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়। পরবর্তীতে কাজের অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। এ বিষয়ে জানতে চাইলে বাগবাড়ি এলাকার সামস স্টাইলিং ওয়্যারস লি. এর এজিএম এডমিন এন্ড অপারেশন মো. মুনজুর আলম বলেন, পরবর্তীতে কাজের অনুকুল পরিবেশ সৃষ্টি হলে কারখানা খোলার তারিখ নোটিশের মাধ্যমে জানানো হবে। বর্তমানে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানা তিনটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST