
মানিকগঞ্জ প্রতিনিধিঃ
খাদ্য বান্ধব কর্মসূচীর আওতায় সারা দেশে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ দুপুরে মানিকগঞ্জ সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলার খাদ্য বান্ধব কর্মসূচী নিয়ে খাদ্য নিয়ন্ত্রকগণদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগষ্ট থেকে ডিসেম্বর এই চার মাস এই কর্মসুচী চলবে, আবার দু মাস গ্যাব দিয়ে পরবর্তী দু মাস চাল দেওয়া হবে। কৃষক তাঁর ন্যায্যমূল্য পেয়েছে, ৩৬ টাকা কেজি দরে ধান ও ৪৯ টাকা করে চালের দাম দেওয়া হয়েছে যা কৃষকের উৎপাদিত পণ্য সর্বকালের সেরা দাম পেয়েছে। রেকর্ড পরিমাণ ২১ লাখ ৮০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য মওজুদ আছে। তবে খাদ্য বান্ধব কর্মসূচীতে বছরে প্রায় ১০ হাজার মেট্রিক টন চাল প্রয়োজন। ৪ হাজার মেট্রিক টন চাল আমদানির জন্য চ্যানেল ওপেন করা আছে বলেও জানান তিনি।
এ সময় জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা, পুলিশ সুপার মোছাঃ ইয়াছমিন খাতুন, মানিকগঞ্জ সকল উপজেলার নির্বাহী অফিসারগণ ও জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST