নিউজ এডিটর
১১ অগাস্ট ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০টি ট্রেন ইঞ্জিন কিনবে রেল, যাচাই-বাছাইয়ে কমিটি

অভিযোগ বার্তা ডেস্কঃ বাংলাদেশ রেলওয়ের জন্য ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়ের প্রস্তুত করা খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইয়ের জন্য রেলপথ মন্ত্রণালয় একটি উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। রোববার (১০ আগস্ট) রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের ‘চট্টগ্রাম-দোহাজারী মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ রেলপথে রূপান্তর’ প্রকল্পের আওতায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ ক্রয়৪ কার্যক্রম চলছে। এ উদ্দেশ্যে রেলওয়ে খসড়া স্পেসিফিকেশন প্রস্তুত করেছে। সম্প্রতি এই স্পেসিফিকেশন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা নেতিবাচক আলোচনা হয়, যা রেলপথ মন্ত্রণালয়ের নজরে আসে। সেটার পরিপ্রেক্ষিতে উন্মুক্ত ও প্রতিযোগিতামূলক টেন্ডার প্রক্রিয়া নিশ্চিত করার লক্ষ্যে খসড়া স্পেসিফিকেশন যাচাই-বাছাইপূর্বক একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিলের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।৪ এদিকে কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ে নিযুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. শেখ মইনউদ্দিন। একইসঙ্গে সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালককে (রোলিং স্টক)। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি৪ লিমিটেডের মহাপরিচালক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের একজন অধ্যাপক। প্রয়োজনে কমিটি অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে। এদিকে কমিটি প্রস্তুতকৃত খসড়া স্পেসিফিকেশন যাচাইয়ের সময় লোকোমোটিভ ও সংশ্লিষ্ট যন্ত্রাংশের কর্মক্ষমতা, আধুনিক প্রযুক্তি, জ্বালানি দক্ষতা, খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা, আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা এবং বাংলাদেশের পরিবেশে উপযোগিতা ইত্যাদি বিবেচনায় নেবে। এছাড়াও গঠিত কমিটি আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রেলপথ মন্ত্রণালয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করবে বলেও জানানো হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১০

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১১

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১২

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৩

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৪

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৫

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৬

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৭

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৮

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৯

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

২০

Design & Developed by BD IT HOST