নিউজ এডিটর
২৫ জুলাই ২০২৫, ৯:১৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজীবন সম্মানিত হচ্ছেন বিচারপতি জয়নুল আবেদীন ও চলচ্চিত্র অভিনেত্রী রাকা আলম

স্টাফ রিপোর্টার : ভিন্ন আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার-আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫”। উক্ত অনুষ্ঠানে আইন পেশা ও সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আজীবন সম্মাননা পাচ্ছেন বিচারপতি মো:জয়নুল আবেদীন, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এবং চলচ্চিত্র ও বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী ও ব্যবসায় বিশেষ অবদানের জন্য আজীবন সম্মাননা পাচ্ছেন ওস্তাদ খ্যাত জীবন্ত কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা জাহাঙ্গীর আলমের সহধর্মিণী, বিশিষ্ট অভিনেত্রী মাসুকা নাসরীন রাকা (মিস বাংলাদেশ ১৯৯৫ ও পরিচালক, ওমেন্স চেম্বার অব কমার্স, কক্সবাজার), আগামী ২৬ জুলাই শনিবার বিকাল ৫ টায় রাজধানীর বাংলামোটরস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্রে স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার এর উদ্যোগে আয়োজিত উক্ত অনুষ্ঠানে “উদ্যোক্তাদের সফলতার পেছনের কথা এবং মিডিয়ার ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও ই-ক্রয় প্রেজেন্ট’স “মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫” প্রদান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিচারপতি মো: জয়নুল আবেদীন, সাবেক বিচারপতি, আপিল বিভাগ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। বিশেষ অতিথি থাকবেন- মাসুকা নাসরীন রাকা (পরিচালক, ওমেন্স চেম্বার অব কমার্স, কক্সবাজার), তাশিক আহমেদ (উপদেষ্টা অনুষ্ঠান ও সম্প্রচার) এটিএন বাংলা, ইভান শাহরিয়ার সোহাগ (জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নৃত্য পরিচালক ও কোরিওগ্রাফার), এ.কে.এম. মুশফিকুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, ই-ক্রয়), সহ বিভিন্ন গণমাধ্যম, ব্যবসায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার এটিএন বাংলা। সভাপতিত্ব করবেন- খন্দকার আছিফুর রহমান (প্রতিষ্ঠাতা- চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি ও স্টার বাংলাদেশ মিডিয়া, যুগ্ম সম্পাদক- জাতীয় দৈনিক অভয়নগর)। স্বাগত বক্তব্য রাখবেন-মো: শাহিন হোসেন (সম্পাদক ও প্রকাশক- জাতীয় দৈনিক অভয়নগর। সঞ্চালনা করবেন- স্বর্ণপদকপ্রাপ্ত উপস্থাপক ও আবৃতিকারক সবুজ রায়। এছাড়া অনুষ্ঠানে শোবিজ, সাংস্কৃতিক, মিডিয়া ও সাংবাদিকতা, আইসিটি ও আইটি, রিয়েল এস্টেট, ম্যানুফ্যাকচারিং এবং নারী উদ্যোক্তা সহ মানবিক কাজ করে দৃষ্টান্ত স্থাপন করছেন তাদের মধ্যে বিভিন্ন কাজের স্বীকৃতি স্বরুপ দেশের বরেণ্য ৩০ জন কে মিডিয়া অ্যান্ড এন্ট্রাপ্রেনিয়ার আইকনিক অ্যাওয়ার্ড-২০২৫ এ ভূষিত করে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে এই সম্মাননা প্রদান করা হবে। অনুষ্ঠানের আয়োজক খন্দকার আছিফুর রহমান জানান, ইতিমধ্যে সকল আয়োজন সম্পন্ন হয়েছে। ভিন্ন এই আয়োজনে উদ্যোক্তা, সাংবাদিক সহ গুণীজনদের উৎসাহিত করে স্বীকৃতিস্বরূপ সম্মানিত করা হবে, যা স্টার বাংলাদেশ মিডিয়া ও জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকা পরিবারের জন্য গর্বের।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

নদী-প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নোঙর বাংলাদেশের কার্যক্রমকে এগিয়ে নেওয়ার আহ্বান খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপির

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪০.৭৮ ভরি স্বর্ণালংকারসহ আটক ২

ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ গড়ার ডাক: সিলেটে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সৌদি রিয়াল নিয়ে প্রতারণা , মানিকগঞ্জে প্রতারক চক্রের দুই সদস্য আটক

বানিয়াজুরী ইউপি নির্বাচন: জনপ্রিয়তার শীর্ষে অ্যাডভোকেট মোঃ ইউসুফ আলী

রাজবাড়ীতে নারী উদ্যোক্তার ওপর হামলা ও শ্লীলতাহানির মামলায় তিন আসামী গ্রেফতার।

জিয়া ‍উদ্যানের লেকে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

ভারতকে আরও পাচঁটি এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিতে চায় রাশিয়া

যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হচ্ছে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

১০

শালগাঁও কালিসীমা স্কুল এন্ড কলেজে তরী বাংলাদেশের বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ।

১১

লাহিড়ীতে স্বামী-স্ত্রীর বিরোধ: মেয়ের বাড়ির লোকজনের বিরুদ্ধে টাকা-স্বর্ণ লুটের অভিযোগ

১২

ভোলা দৌলতখান মোস্তফা কামাল লঞ্চঘাট সড়কে ভাঙন, প্লাবিত এলাকা—দুর্ভোগে সাধারণ মানুষ ও যাত্রীরা

১৩

ময়মনসিংহে সমন্বয় সভায় বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত এমপি

১৪

কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি, রাতে খুলছে ১৬ জলকপাট

১৫

সিলেট শিশু পার্কের সামনে থেকে ছিনতাইকারী গ্রেফতার

১৬

মাদারগঞ্জে রূপসী(১৫) নামে এক মেয়ের লাশ পাওয়া গেল চর পাকের দহ পূর্ব পাড়া একটি মেশিন ঘরে।

১৭

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

১৮

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

১৯

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST