নিউজ এডিটর
১ ডিসেম্বর ২০২৪, ৭:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ থেকে সেন্টমার্টিন ভ্রমনে জাহাজের টিকিট কাটলেই মিলবে ট্রাভেল পাস

অভিযোগ বার্তা ডেস্কঃ আজ ১ ডিসেম্বর থেকে শুরু হবে জাহাজ চলাচল। এরই মধ্যে পর্যটকদের নিবন্ধন বা ট্রাভেল পাস দিতে সম্পন্ন হয়েছে অ্যাপ তৈরি।বাংলাদেশ ট্যুরিজম বোর্ড বলছে, অ্যাপের এজেন্ট থাকবেন জাহাজ মালিকেরা। যার ফলে বাইরের কেউ এই অ্যাপ ব্যবহার করে যাত্রীদের জিম্মি করতে পারবে না। গত ২২ অক্টোবর এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, ‘নভেম্বরে রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না পর্যটকেরা। ডিসেম্বর ও জানুয়ারিতে দুই হাজার পর্যটক প্রতিদিন যেতে পারবেন, রাতেও থাকতে পারবেন। আর ফেব্রুয়ারিতে কোনো পর্যটক সেন্টমার্টিনে যেতে পারবেন না, তখন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে। এ নিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের বলেন, ‘আমাদের তরফ থেকে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। অ্যাপ তৈরি শেষ হয়েছে। এরই মধ্যে তা কক্সবাজার জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।’ দ্রুত ট্রাভেল পাস পাওয়া যাবে বলেও জানান এই কর্মকর্তা। ট্রাভেল পাস নিয়ে এই কর্মকর্তা বলেন,নিবন্ধনের জন্য করা অ্যাপের এজেন্ট থাকবেন জাহাজ মালিকেরা। যখন টিকিট ইস্যু করা হবে তখন টিকিটের বিপরীতে একটি ট্র্যাভেল পাস দেওয়া হবে। আবু তাহের বলেন, ‘বিনা মূল্যে ট্রাভেল পাস পাওয়া যাবে। কেউ যাতে এই ট্রাভেল পাস নিয়ে যাত্রীদের জিম্মি করতে না পারে সেজন্য জাহাজ মালিকদের মাধ্যমে অ্যাপ পরিচালনা করা হবে।তবে টেকনাফ থেকে সেন্টমার্টিনের স্থানীয়দের যেতে কোনো ট্রাভেল পাস লাগবে না বলে জানিয়েছেন টেকনাফের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উল্লাহ নিজামী। তিনি বলেন, ‘শুধু স্থানীয়রা টেকনাফ থেকে ট্রলারে করে সেন্টমার্টিন যেতে পারবেন। সেক্ষেত্রে কোনো ট্রাভেল পাসের দরকার হবে না।’ আরিফ উল্লাহ নিজামী বলেন,কোনো পর্যটককে টেকনাফ থেকে সেন্টমার্টিনে যেতে দেওয়া হবে না। মিয়ানমার সীমান্ত থেকে প্রায়ই এসে গোলাবারুদ পড়ে। পর্যটকদের নিরপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১০

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১২

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৩

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৪

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৫

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

১৬

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

১৭

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

১৮

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

১৯

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

২০

Design & Developed by BD IT HOST