আদলত চত্বরে ছাএলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারধর ও ডিম নিক্ষেপ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৭ নভেম্বর ২০২৪, ১১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদলত চত্বরে ছাএলীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মারধর ও ডিম নিক্ষেপ

নিজস্ব প্রতিনিধিঃ

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মীমকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর মীমকে আজ বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পরে আদালত থেকে কারাগারে নিতে প্রিজন ভ্যানে তোলার সময় পুলিশের কাছ থেকে মীমকে ছিনিয়ে নিয়ে মারধর করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীসহ ছাত্র–জনতা।

সন্ধ্যায় মানিকগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে আলাপ করে মীমকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়।

মানিকগঞ্জ জেলা শহরের উত্তর সেওতা এলাকার যুবদল নেতা গোলাম রফি অপুর ছেলে মনিরুল ইসলাম মীমকে মঙ্গলবার রংপুর থেকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল বুধবার রাতে তাকে মানিকগঞ্জ সদর থানায় নিয়ে আসা হয়। মীমকে আদালতে ওঠানো হয়েছে এমন খবর শুনে আজ বিকেল থেকে আদালত এলাকায় জড়ো হতে শুরু করে ছাত্র–জনতা।

পরিস্থিতি সামাল দিতে তিনটি পিকআপ ভ্যানে করে পর্যাপ্ত পুলিশ আসে ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণ শিক্ষার্থীদের বোঝানো হলেও তারা পিছু হটেনি। সন্ধ্যার পর পর্যাপ্ত পুলিশ প্রহরায় হেলমেট ও জ্যাকেট পরিয়ে প্রিজন ভ্যানে তোলার চেষ্টা করা হয় মীমকে। এ সময় কয়েক শ’ ছাত্র–জনতা পুলিশের সামনে মীমকে ডিম ছুড়তে থাকে। এক পর্যায়ে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে তাকে কিল–ঘুষি মারতে শুরু করে। প্রিজন ভ্যানে তুলতে ব্যর্থ হয়ে ফের আদালতের হাজতখানায় নেওয়া হয় মীমকে। এরপর খবর পেয়ে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ছাত্রলীগের এই নেতাকে প্রিজন ভ্যানে তুলে কারাগারে পাঠানো হয়।

এ বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ওমর ফারুক বলেন,গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর ধারালো অস্ত্র নিয়ে হামলা ও মারধর করে মীমসহ আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। যে কারণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে তাকে ডিম ছোড়ে এবং পিটুনি দেয়।’

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, আসামি মনিরুল ইসলাম মীমকে সেনাবাহিনীর সহায়তায় কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে মা’কে আনতে পারিনি- কেপ ভার্দের গোলরক্ষক

অসহায় বেলাল হোসেনের পাশে প্রতিমন্ত্রী নুরুল হক নুর

সুবিধবাজারে নাশকতার অভিযোগে যুবলীগ-ছাত্রলীগের ৪ কর্মী আটক

চট্টগ্রামে যানজট কমাতে ও সড়কে শৃঙ্খলা ফেরাতে এআই-ভিত্তিক স্মার্ট ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের

পত্নীতলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

ময়মনসিংহে বিভাগীয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত

শিবালয়ে ৪৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নতুন রূপে ফিরছে ঐতিহ্যবাহী আগ্রাবাদ জাম্বুরী মাঠ

কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার- ৫

বালিয়াডাঙ্গীতে পানিভর্তি বালতিতে ডুবে ৯ মাস বয়সী শিশুর মৃত্যু

১০

হরিরামপুরে জনপ্রিয় হচ্ছে মালচিং পদ্ধতিতে সবজি চাষ

১১

সম্পত্তির লোভে বৃদ্ধ মাকে নির্যাতন: ধামইরহাটে দুই ছেলে গ্রেফতার

১২

পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার হয়েছেন

১৩

নবম পে-স্কেলে দ্বিগুণ হচ্ছে পেনশন

১৪

মেলান্দহে প্রধান শিক্ষকের স্ত্রীকে গোপনে বিয়ের অভিযোগ: সম্পত্তি আত্মসাতের চেষ্টা

১৫

পোরশায় মাদকবিরোধী অভিযানে গাঁজা ও গাঁজা গাছ উদ্ধার, আটক ২

১৬

মনিরামপুরে প্রবাসী যুবককে প্রেমের ফাঁদে ফেলে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ

১৭

আশুলিয়ায় ইয়াবা ও গাজাসহ ৭ মাদক বিক্রেতা আটক

১৮

বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশের শ্রীমঙ্গলের ছেলে সঞ্জয় দেব ও নোরা ফাতেহি

১৯

বিয়ে না দিলে পড়ালেখা করবে না

২০

Design & Developed by BD IT HOST