নিউজ এডিটর
১ অক্টোবর ২০২৫, ২:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলগার চরে বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আক‌স্মিক বজ্রপাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার সীমান্তবর্তী দুর্গম সাহেবের আলগা ইউনিয়নের সাহেবের আলগা চরে এ ঘটনা ঘটে। বুধবার (১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ওসি জিল্লুর রহমান।নিহতরা হলেন- কৃষক জাহাঙ্গীর হোসেন (৪২) এবং তার স্ত্রী রুবি বেগম (৩৫)। স্থানীয়দের বরাতে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোজাফফর হোসেন বলেন, মঙ্গলবার সন্ধ্যা থেকে হঠাৎ বাতাস এবং বৃ‌ষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এ সময় জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী রুবি বেগম এক ঘরে অবস্থান করছিলেন। পাশের ঘরে তাদের তিন সন্তান ছিল। রাত ৮টার দিকে হঠাৎ করে বজ্রপাত হয় জাহাঙ্গীরের টিনের ঘরে। এ সময় ঘটনাস্থলে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়। তবে তাদের সন্তানদের কোনো ক্ষ‌তি হয়‌নি। নিহত দম্পতির চার সন্তানের মধ্যে একটি মেয়ের বিয়ে হয়েছে। ছোট ছোট সন্তানগু‌লো এতিম হয়ে গেলো। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। এ বিষয়ে উলিপুর থানার ওসি জিল্লুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হ‌য়েছে। এলাকা‌টি দুর্গম হওয়ায় সেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

১০

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

১২

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১৩

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১৪

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১৫

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৬

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৭

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৮

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৯

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

২০

Design & Developed by BD IT HOST