আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আস (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মঞ্জুর শাফি চৌধুরী এলিম। গতকাল সোমবার সিলেট নগরীর নাইওরপুলস্থ একটি রেস্টুরেন্টে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এলিম।
এসময় মঞ্জুর শাফি চৌধুরী এলিম বলেন, প্রথমে দেশে ব্যবসা করে ব্যর্থ হই, পরে যুক্তরাষ্ট্রে গিয়ে লেখাপড়া শেষে সেখানে দীর্ঘদিন ব্যবসা ও রাজনীতি করে সফল হয়েছি। যুক্তরাষ্ট্রে বাঙালি জনগোষ্ঠীকে মুলধারার রাজনীতিতে সম্পৃক্ত করেছি। তাই, মনে করি, আমি নির্বাচিত হলে মানুষকে অনেক কিছু দিতে পারবো।
তিনি বলেন, যোগ্য নেতৃত্ব ছাড়া কোনো ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব নয়। যোগ্য অভিভাবক থাকলে একটি পরিবার যেমন সফলতার দিকে এগিয়ে যায়। দেশ, সমাজও তেমনইভাবে যোগ্য নেতৃত্বের কারণেই এগিয়ে যায়। নেতৃত্বের গুণ না থাকলে শুধু প্রভাব বা পারিবারিক পরিচয়ে কেউ কোনো দায়িত্বে এলে সফল হতে পারবে না। তার কাছ থেকে দেশ ও সমাজ কিছু আশা করতে পারে না। স্মার্ট বাংলাদেশ গড়তে যোগ্য নেতৃত্বের কোনো বিকল্প নেই।
সমাজের উন্নয়নেও সমান অংশীদার।”
মঞ্জুর শাফি চৌধুরী এলিম সিলেট-৬ আসনে দলীয় মনোনয়ন পেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি কামনার পাশাপাশি সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সহযোগিতা প্রত্যাশা করেছেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুবিন আহমদ জায়গীরদার, সহ সভাপতি আবুল ফজল চৌধুরী সাহেদ, রোকন উদ্দিন, জিল্লুর রহমান জিলু, মাহমুদ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন চুন্নু প্রমুখ।মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST