ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অগাস্ট ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরায়েলি হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ

ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুথি সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হুথি কর্তৃপক্ষ। একই সঙ্গে সরকারের আরও কয়েকজন মন্ত্রী প্রাণ হারিয়েছেন।

হুথিদের এক বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সানার একটি কর্মশালায় উপস্থিত থাকার সময় প্রধানমন্ত্রী আল-রাহাউই ও মন্ত্রীদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। তবে নিহত মন্ত্রীর সঠিক সংখ্যা এখনো প্রকাশ করা হয়নি।

হুথি শীর্ষ নেতা মাহদি আল-মাশাত বলেছেন, “আমরা প্রতিশোধ নেবো। শহীদদের রক্তই আমাদের বিজয়ের প্রেরণা হয়ে থাকবে।” ভিডিও বার্তায় তিনি আরও জানান, ইসরায়েলের হামলায় তাদের সরকার অচল হবে না, বরং সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করা হবে।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা হুথি সরকারের সামরিক স্থাপনা ও প্রেসিডেন্সিয়াল প্রাসাদে হামলা চালিয়েছে। তবে ইয়েমেনি সূত্রগুলো বলছে, বেসামরিক প্রাণহানিও ঘটেছে।

এর আগে, ২৪ আগস্ট ইসরায়েলের হামলায় সানায় অন্তত ১০ জন নিহত এবং ৯০ জনের বেশি আহত হন। ইসরায়েল দাবি করছে, এসব হামলা হুথিদের রকেট ও ড্রোন আক্রমণের জবাব হিসেবে চালানো হচ্ছে।

গত বুধবার হুথিরা দক্ষিণ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করেছিল, যা ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা আটকানো হয়।

হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসন চলা পর্যন্ত তারা আক্রমণ অব্যাহত রাখবে। আল-মাশাত বলেন, “আমাদের অবস্থান গাজার জনগণের পাশে, যত কষ্টই আসুক না কেন।”

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ইঙ্গিত দিয়েছেন, হিজবুল্লাহ, হামাস কিংবা ইসলামিক জিহাদের মতো হুথিদের নেতৃত্বকেও টার্গেট করা হবে। বিশ্লেষকদের মতে, এতে আঞ্চলিক উত্তেজনা আরও তীব্র আকার ধারণ করতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে সংঘর্ষ আহত – ৬

শিক্ষকদের সহযোগিতায় পুনর্জীবিত হবে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের সহশিক্ষা কার্যক্রম – চসিক মেয়র

১০

পত্নীতলায় ডিবি ও থানা পুলিশের অভিযানে মাদকসহ ২ জন আটক

১১

অস্ট্রেলিয়ার সিডনির হারবারে বাঙালীদের বৈশাখ উদ্‌যাপন

১২

জামায়াতে ইসলামী’র সংরক্ষিত নারী আসনে ১০ জনের নাম চূড়ান্ত

১৩

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

১৪

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

১৫

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

১৬

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

১৭

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

১৮

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

১৯

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

২০

Design & Developed by BD IT HOST