নিউজ এডিটর
২৪ নভেম্বর ২০২৪, ৪:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওমানে ভাগ্য খুললো বহু প্রবাসীর

অভিযোগ বার্তা ডেস্কঃ গত ৬ মাসে দুই পর্বে ৩৪২ জন প্রবাসীকে নাগরিকত্ব দিয়েছে ওমান। সর্বশেষ গত মাসেও ৮৫ জন প্রবাসীকে ওমানের নাগরিকত্ব দেওয়া হয়। তার আগে চলতি বছরের মে মাসে এই সুসংবাদ পান ২৫৭ জন প্রবাসী। সুলতানের রয়্যাল ডিক্রি জারির পর থেকে তারা ওমানের নাগরিকের মতোই সুযোগ সুবিধা পাচ্ছেন। তবে নাগরিকত্ব পাওয়ার পর প্রথম ১০ বছরে তারা ওমান ছেড়ে বিদেশে থাকার ক্ষেত্রে বিধিনিষেধের আওতাভুক্ত হবেন। ওমানের আইনে একজন প্রবাসীকে নাগরিকত্ব পেতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করতে হয়। এজন্য ফি গুনতে হবে ৬০০ রিয়াল। যাচাই বাছাই শেষে রয়্যাল ডিক্রির মাধ্যমে ভাগ্যবান প্রবাসীরা এই সুবিধাটি পেয়ে থাকেন। এর বাইরেও ওমানে বা অন্য কোনও দেশে ওমানি বাবা-মায়ের ঘরে জন্মগ্রহণকারী সন্তান, অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু বাবা-মা অজ্ঞাত অথবা ওমানে জন্মগ্রহণ করেছেন কিন্তু তার বাবা ওমানের নাগরিকত্ব হারিয়েছেন, এমন লোকজনকে ওমানের নাগরিকত্ব দেওয়ার বিধান রয়েছে। সাধারণত প্রাপ্তবয়স্ক প্রবাসীরা আরবি পড়ায় এবং লেখায় দক্ষ হলে এবং কমপক্ষে ২০ বছর অথবা একজন ওমানি নারীর সাথে ১০ বছরের দাম্পত্য জীবনের সঙ্গী হলে সদাচারণ প্রদর্শনসহ অন্যান্য শর্ত মেনে ওমানের নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারেন। অতিরিক্ত হিসেবে তাদের জীবিকা নির্বাহের বৈধ উপায়ও বিবেচনা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

২

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

৩

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৪

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৫

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৬

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৭

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৮

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৯

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

১০

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১১

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১২

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১৩

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৪

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৫

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৬

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৭

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৮

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৯

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

২০

Design & Developed by BD IT HOST