নিউজ এডিটর
৯ ডিসেম্বর ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কাশারুপাড়া দাখিল মাদ্রাসায় সুপারের স্বেচ্ছাচারিতা—অনিয়ম, অব্যবস্থাপনা ও শিক্ষা অফিসের নির্দেশ অমান্য

মোঃ রাসেল রানা,জামালপুর: জামালপুর সদর উপজেলার বাশচড়া ইউনিয়নের কাশারুপাড়া দাখিল মাদ্রাসায় সুপার ইউসুফ আলীর বিরুদ্ধে একের পর এক অনিয়মের অভিযোগ উঠে আসছে। স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও প্রতিষ্ঠানের স্টাফদের অভিযোগ—সুপার দীর্ঘদিন ধরে নিজের ইচ্ছেমতো প্রতিষ্ঠান পরিচালনা করছেন এবং কোনো নির্দেশনা বা নিয়মকানুনই মানছেন না। এতে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। মাদ্রাসাটি সুপারের বাড়ির পাশে হওয়ায় তিনি নিয়মিত দায়িত্ব পালন না করে নিজের সুবিধামতো আসা–যাওয়া করেন। অভিযোগ রয়েছে, স্টাফরা প্রতিবাদ বা আপত্তি তুললে তিনি তাদের হুমকি–ধমকি দেন। এতে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে, যা দীর্ঘদিন ধরে চাপা থাকলেও সম্প্রতি তা প্রকাশ্যে আসে। গত ৭ ডিসেম্বর (রবিবার) দুপুর ১২টা ৪৫ মিনিটেই মাদ্রাসাটি বিনা নির্দেশে বন্ধ করে দেওয়া হয়—যা এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়। অভিভাবক ও এলাকাবাসী বিষয়টি তাৎক্ষণিকভাবে বিভিন্ন দপ্তরে জানান। খবর পেয়ে স্থানীয় সংবাদকর্মী ও সংশ্লিষ্ট শিক্ষা অফিস পরিদর্শনে গেলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।পরিদর্শনকালে দেখা যায়—প্রতিষ্ঠানটির সব দরজা–জানালা বন্ধ,কোনো শিক্ষক–কর্মচারীর উপস্থিতি নেই এবং জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি। এ বিষয়ে জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ছানোয়ার হোসেন সাংবাদিকদের বলেন— “অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শনে এসে অভিযোগের সত্যতা পাই। এজন্য সুপারের বিরুদ্ধে তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হয়েছে।” অভিযুক্ত সুপার ইউসুফ আলীর বক্তব্য নিতে মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। অন্যদিকে, জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি নাজনীন আখতার বলেন— “অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট দপ্তর বিষয়টি তদারকি করছে। অভিযোগ প্রমাণিত হলে নিয়ম অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।” এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১০

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১১

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১২

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৫

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৬

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৭

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৮

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST