কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, আগস্টে কার্যকর - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ জুলাই ২০২৫, ২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের ন্যূনতম বেতন নির্ধারণ, আগস্টে কার্যকর

অভিযোগ বার্তা ডেস্কঃ

কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য প্রথমবার ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। ১ আগস্ট থেকে নতুন বেতন কাঠামো কার্যকর হবে। নতুন ভিসার জন্য নিয়োগদাতাকে এই নিয়ম মানা বাধ্যতামূলক।

প্রতি বছর হাজারো বাংলাদেশি কুয়েত যান শ্রমিক ভিসায়। তবে দীর্ঘদিন ধরে দেশটিতে এসব শ্রমিকদের জন্য ছিল না কোনো বেতন কাঠামো। এবার দেশটিতে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস কুয়েত যেতে ইচ্ছুক প্রবাসী বাংলাদেশিদের জন্য ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করেছে।

এক বিজ্ঞপ্তিতে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, চলতি বছর পহেলা আগস্ট থেকে কুয়েতগামী বাংলাদেশি শ্রমিকদের জন্য নির্ধারিত বেতন কাঠামো প্রযোজ্য হবে।

দূতাবাস জানায়, এই নিয়ম না মানলে কোনো ভিসা সত্যায়ন করা হবে না। নতুন কাঠামোয় গৃহকর্মী ১২০ দিনার, বাসার ড্রাইভার ও রাঁধুনি ১৫০ দিনার, সরকারি চুক্তির অধীনে আকুদ হুকমির অদক্ষ শ্রমিকদের জন্য সর্বনিম্ন ৯০ দিনার, আকুদ আহলি অদক্ষ শ্রমিকদের জন্য ১২০, দক্ষ ড্রাইভার ১২০ এবং দক্ষ শ্রমিকদের জন্য ১৫০ দিনার বেতন ধার্য করা হয়েছে। সব বেতনই দৈনিক ৮ ঘণ্টা কাজের জন্য প্রযোজ্য।

বাংলাদেশ দূতাবাসের এমন পদক্ষেপকে শ্রমিকবান্ধব ও সম্মানজনক বলছেন প্রবাসীরা। তারা জানান, এ সিদ্ধান্ত নতুন শ্রমিকদের জন্য ভালো হবে। এটি সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।

ন্যূনতম এই বেতন কাঠামো বাস্তবায়ন প্রক্রিয়ায় যাতে কোনো বাধা না আসে তা নিশ্চিতে দূতাবাসের নজরদারি জরুরি বলে মত সংশ্লিষ্টদের।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

অজ্ঞান করে হত্যা ও স্বর্ণালংকার লুট: ২২ দিন পর রহস্য উদঘাটন, দুইজন গ্রেপ্তার

ইতালি থেকে দেশে ফেরার পথে বিমানে প্রবাসী বাংলাদেশির মৃত্যু, বড়লেখায় শোকের ছায়া

মসিকের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে ফগিং ও সচেতনতামূলক লিফলেট বিতরণ

রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ গোয়াইনঘাটে, উপজেলা প্রকৌশলী হাসিবের প্রত্যাহারের দাবি

ভোক্তা অধিকারের অভিযানে রাজ হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার ,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

পত্নীতলায় মুক্তিপণ আদায়কারী চক্রের ৪ সদস্য গ্রেফতার

পুলিশের বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ দুই বন্ধু গ্রেপ্তার

১০

সিলেটের কোম্পানীগঞ্জে লক্ষাধিক ঘনফুট অবৈধ পাথর জব্দ

১১

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে বদলে যাবে বিদ্যুতের চিত্র

১২

ধ্বংসের মুখে বিছনাকান্দি: ‘বোমা মেশিন’ দিয়ে চলছে পাথর চুরির তাণ্ডব

১৩

প্রধানমন্ত্রী সঙ্গে শিক্ষামন্ত্রীর জরুরি বৈঠক

১৪

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

১৫

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৬

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

১৭

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

১৮

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

১৯

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

২০

Design & Developed by BD IT HOST