নিউজ এডিটর
৫ এপ্রিল ২০২৫, ১১:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

খামারির ফাঁদে মেছোবাঘ আটক

নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় এক খামারির ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়েছে। শুক্রবার সকালে উপজেলার পাচুড়া গ্রামের শেখ জামালের হাঁসের খামার থেকে মেছোবাঘটি আটক করা হয়। মেছোবাঘটির উচ্চতা প্রায় দুই ফুট এবং লম্বায় তিন ফুট। সারা গায়ে ডোরাকাটা দাগ। গায়ের রং ধূসর। এটি দেখতে ভিড় করেছেন স্থানীয় লোকজন। কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, একটি হাঁসের খামার থেকে মেছোবাঘ আটকের খবর পেয়েছেন। বনজঙ্গলে হয়তো খাবার না পেয়ে মেছোবাঘটি লোকালয়ে চলে এসেছে। এটি অবমুক্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পুলিশ,বন বিভাগ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, পাচুড়া গ্রামের শেখ জামালের খামার থেকে গত দুই মাসের মধ্যে কয়েক দিন পরপর কয়েকটি করে হাঁস কমে যাচ্ছিল। তিনি খামারের বেড়ার চারদিকে জাল দিয়ে রাখেন। এতেও কাজ হয়নি। সম্প্রতি তিনি কলমাকান্দা থেকে লোহার তৈরি ফাঁদসহ একটি খাঁচা বানিয়ে আনেন। খাঁচাটির ভেতর একটি হাঁস রেখে রাতে খামারের পাশে রেখে দেন। ইতিমধ্যে দুটি শেয়াল ওই ফাঁদে আটকা পড়ে। পরে অবশ্য তা ছেড়ে দেওয়া হয়। আজ ভোরে ওই ফাঁদে একটি মেছোবাঘ ধরা পড়ে। খবর পেয়ে সকাল থেকে উৎসুক লোকজন সেটি দেখতে খামারির বাড়িতে এসে ভিড় করেন
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম হবে সব ধর্মের মানুষের নিরাপদ ও সম্প্রীতির নগরী চসিক মেয়র

১

স্থানীয় সরকার নির্বাচনে দলীয়ভাবে কাউকে প্রার্থী মনোনয়ন দেওয়ার সুযোগ নেই

২

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

৩

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

৪

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৫

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৬

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৭

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৮

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৯

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

১০

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

১১

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১২

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১৩

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১৪

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৫

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৭

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৮

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৯

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

২০

Design & Developed by BD IT HOST