গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৬ এপ্রিল ২০২৬, ৫:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

প্রবাসী ডেস্কঃ

বৈধ ওয়ার্ক পারমিট ভিসায় গ্রিসে গিয়েও নির্ধারিত কাজ না পেয়ে অনিশ্চয়তায় পড়েছেন শতাধিক বাংলাদেশি। প্রতিশ্রুত নিয়োগকর্তার হদিস না থাকায় এবং ভিসার নির্ধারিত মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেকেই ইতোমধ্যে অবৈধ হয়ে পড়ছেন। অসাধু মালিক ও দালালদের প্রতারণায় বিপাকে পড়ে দূতাবাসের দ্বারস্থ হয়েছেন এসব বাংলাদেশিরা।

ভুক্তভোগীদের অভিযোগ, ১০ থেকে ১৫ লাখ টাকার বিনিময়ে গ্রিসের বিভিন্ন কোম্পানিতে ভালো বেতনে কাজের প্রতিশ্রুতি দিয়েছিল দালালরা। কিন্তু গ্রিসে পৌঁছানোর পর দেখা যায়, সেসব নিয়োগকর্তার কোনো বাস্তব অস্তিত্ব নেই।

অনুসন্ধানে জানা গেছে, দালালরা গ্রিসের প্রত্যন্ত অঞ্চলের কিছু কৃষি জমির মালিককে ৫০০ থেকে ১০০০ ইউরো দিয়ে শুধু কাগজের ওপর ভিত্তি করে ‘ওয়ার্ক পারমিট’ সংগ্রহ করে। ওই পারমিট দেখিয়ে দেশ থেকে ভিসার আবেদন করা হয়। কিন্তু প্রবাসীরা গ্রিসে পৌঁছালে চাকরির কোনো হদিস মেলে না। চুক্তি অনুযায়ী ১ বছর পরপর ৫ বছর পর্যন্ত ভিসা নবায়নের সুযোগ থাকলেও নিয়োগকর্তা না থাকায় সেই পথও বন্ধ হয়ে গেছে। ফলে নির্ধারিত সময়ের পর বৈধ প্রবাসীরাও অবৈধ হয়ে যাচ্ছেন। উপায় না পেয়ে অনেকেই ইতোমধ্যে ইউরোপের অন্য দেশে পাড়ি জমিয়েছেন।

ভুক্তভোগী আসিফ মিয়া বলেন, দালালকে ১৩ লাখ টাকা দিয়ে কৃষি খামারে কাজের আশায় এসেছিলাম। এখানে এসে দেখি মালিকের কোনো খোঁজ নেই। এখন কাজও নেই, কাগজও নেই। আরেক ভুক্তভোগী ইব্রাহিম হোসেন জানান, মাসে ১২০০ ইউরো বেতনের কথা বলা হলেও যে কোম্পানির নামে ভিসা হয়েছে, বাস্তবে তার কোনো অফিসই পাওয়া যায়নি।

নাসিম নামের এক প্রবাসী আক্ষেপ করে বলেন, ১১ মাস পার হয়ে গেছে, দালালরা এখন ফোন ধরছে না। ১ মাস পর আমি অবৈধ হয়ে যাবো। এখন কী করবো বুঝতে পারছি না।

ইতোমধ্যে প্রায় ৩০ জন ভুক্তভোগী এথেন্সে বাংলাদেশ দূতাবাসে লিখিত অভিযোগ দিয়ে আইনি সহায়তা চেয়েছেন। এ বিষয়ে এথেন্সে বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মার্জিয়া সুলতানা বলেন, বৈধ ভিসায় এসেও অনেকে প্রতিশ্রুত নিয়োগকর্তাকে পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন। বিষয়টি আমলে নিয়ে রাষ্ট্রদূত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করেছেন। সমস্যা সমাধানের জন্য দূতাবাসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চিঠিও পাঠানো হয়েছে।

সচেতন মহল মনে করছে, বিদেশে যাওয়ার আগে নিয়োগকর্তার বৈধতা যাচাই করা অপরিহার্য। অনলাইন অ্যাকটিভিস্ট মানিক হোসেন বলেন, কাগজের ওপর ভিত্তি করে ভিসা না করে নিয়োগকর্তা, চুক্তিপত্র ও কাজের ধরণ ভালোভাবে যাচাই করা প্রয়োজন।

উল্লেখ্য, ২০২২ সালে বাংলাদেশ ও গ্রিসের মধ্যে শ্রমিক নেওয়ার সমঝোতা চুক্তি সই হলেও বাংলাদেশে গ্রিক দূতাবাস না থাকায় এর পূর্ণাঙ্গ সুবিধা সাধারণ কর্মীরা পাচ্ছেন না। এই সুযোগটিকে কাজে লাগিয়ে দালাল চক্র বৈধ কর্মসংস্থানের মিথ্যা আশ্বাস দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হজযাত্রা নির্বিঘ্ন করতে বিমানবন্দরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী’র পরিদর্শন 

আন্তঃনগর ট্রেনে স্টারলিংকের ইন্টারনেট সেবা চালু করছে সরকার

নিজ বিছানায় রাতে অন্য পুরুষকে ভাড়া দিয়ে কোটিপতি তরুণী

ছাত্রদল নেতা রুজেলের নেতৃত্বে পাথর ব্যবসার নামে কোটি টাকা লোপাট ও প্রাণনাশের হুমকি

অস্ট্রেলিয়ার তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডে: জ্বালানি সরবরাহে প্রভাবের আশঙ্কা

বালাগঞ্জে বালু চুরির অভিযোগকে কেন্দ্র করে মোটরসাইকেল ভাংচুর

গ্রিসে ওয়ার্ক ভিসায় গিয়ে কাজ পাচ্ছে না শতাধিক বাংলাদেশি

ইরানের হরমুজ জলসীমা ব্যবহারে নতুন প্রস্তাব 

সাবেক মেয়র রমজান আলীকে দুদকের করা মামলায় কারাগারে প্রেরন

স্মার্ট, পরিচ্ছন্ন ও শিক্ষাবান্ধব চট্টগ্রাম গড়তে কাজ করছি চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

১০

সাটুরিয়ায় ২ দিন ব্যাপী চড়ক পূজা ও বৈশাখী মেলা অনুষ্ঠিত

১১

দনিয়া এলাকার কুখ্যাত সিরিয়াল “রেপিস্ট” রাব্বি আটক

১২

মহাদেবপুরে পুকুর খননে ৭.৭ কেজি ওজনের কষ্টিপাথরের রাধাকৃষ্ণের মূর্তি উদ্ধার

১৩

সারাদেশের ন্যায় ঘাটাইলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু

১৪

সদর হাসপাতালে দালালবিরোধী অভিযান, দুই মহিলা দালাল আটক

১৫

১৫ লাখ টাকার হেরোইন ও ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ

১৬

হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নেতা এম. মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে

১৭

মাওলানা ভাসানীর কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানালেন – প্রধানমন্ত্রী

১৮

মার্কিন নিষেধাজ্ঞা অমান্য করে চীনের তেলবাহী জাহাজের হরমুজ অতিক্রম

১৯

৩ নং মাহমুদপুর ইউনিয়নে নির্বাচনে ভোটের মাঠে জনপ্রিয়তায় এগিয়ে আছে তৈয়বুর মাষ্টার

২০

Design & Developed by BD IT HOST