নিউজ এডিটর
২৮ অক্টোবর ২০২৫, ৭:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘাটাইলে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

মোঃ আশরাফুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার টাঙ্গাইল ঘাটাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোডাউন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৪টায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক খুররম মাসুদ সিদ্দিকীর সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ আফজাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাঈনুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন সেন্টু, পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মনজুরুল হক মন্জু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আ খ ম রেজাউল করিম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন ধলা, সাবেক ছাত্রনেতা ও শিল্পপতি মোঃ শামীম মিয়া, বিআরডিবি’র চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ মোস্তাক আহমেদ সাগর। এছাড়াও উপজেলা ও পৌর বিএনপি যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদলসহ অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময়ে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান খান আজাদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তরুনদেরকে এদেশের মানুষের কল্যাণে কাজ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা করেছিলেন। যুবদল বিভিন্ন সময়ে এদেশের মানুষের অধিকার রক্ষায় এবং বিভিন্ন গনতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে আজ ৪৭তম বর্ষে পদার্পন করলো। ২০২৪ সালে ফ্যাসিষ্ট হাসিনা সরকার পতনের আন্দোলনে যুবদলের ভূমিকা ছিলো অগ্রগণ্য। আলোচনা শেষে একটি বর্নাঢ্য শোভাাত্রা বের হয়ে শহরের প্রধান,প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভার বিদ্যুৎ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের রুহি চা বিক্রেতার মেয়ে স্কলারশিপ পেলেন ৭৫ লাখ টাকা 

জামালপুরে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ, “গরুর মাংস” বলে বিক্রির অপচেষ্টা, ৫ জনের কারাদণ্ড

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের রাজশাহীর বিজয়ী প্রার্থীদের সংবর্ধনা

জাফলং পাথর কোয়ারি চালুর সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে স্টেলিং তারিয়াংয়ের ফলপ্রসূ আলোচনা

জাফলংয়ে বিট অফিসারকে ‘ম্যানেজ’ করে রিয়াজের বেপরোয়া চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগ

জামালপুরে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: মহাসড়কে ডিএনসির বিশেষ টহল ও সচেতনতা অভিযান

পে স্কেলের গেজেট সেপ্টেম্বরেই অপেক্ষা কাটল

ব্রিটিশ নাগরিক হুমায়ুন কবির টেকনোক্র্যাট কোঠায় হলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত

সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভা সম্প্রসারণ ৪ মন্ত্রী এবং ২ প্রতিমন্ত্রীর শপথ

১০

সিলেট ও ছাতক নৌপথে বেপরোয়া চাঁদাবাজি ও টোল আদায়ের অভিযোগ বিলালগংদের বিরুদ্ধে, বিপাকে নৌ-শ্রমিকরা ​

১১

রাষ্ট্রপতি ও মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ: প্রস্তুত বঙ্গভবন

১২

টাকার বিনিময়ে ‘লাইফটাইম প্যাকেজ’ দিতেন পর্নোগ্রাফি মামলায় গ্রেপ্তার সুমাইয়া

১৩

ওমর ফারুক এর বিরুদ্ধে ৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগ

১৪

মায়ের জন্য বাজারে গিয়ে মাছ কিনলেন প্রবাসী কল্যাণমন্ত্রী: সাদামাটা জীবনযাপনের অনন্য দৃষ্টান্ত

১৫

সিডনিতে পারিবারিক কলহে স্বামীর হাতে বাংলাদেশি স্ত্রী’র মৃত্যু  

১৬

সাভারে ৬ বছরের শিশুকে হত্যার পর বস্তাবন্দি,এলাকায় চাঞ্চল্য

১৭

সিলেটে ডিবি পুলিশের অভিযানে অসামাজিক কাজে জড়িত ১০ জন গ্রেফতার, ২ হোটেল সিলগালা

১৮

কালিয়াকৈর উপজেলায় রাস্তা নির্মাণে বেহাল দশা ও দুর্নীতির অভিযোগ

১৯

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কোটচাঁদপুরের ইভানের, তিন দিন পর ঢাকায় মৃত্যু

২০

Design & Developed by BD IT HOST