নিউজ এডিটর
২১ অগাস্ট ২০২৫, ৫:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঘুষের টাকা’ নিয়ে দুই কর্মকর্তার মারামারি সাভারে

সাভার প্রতিনিধিঃ সাভার পৌরসভার দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে একটি ফাইলের ‘ঘুষের পাঁচ হাজার টাকা’ নিয়ে দ্বন্দ্বে এমন মারামারিতে জড়িয়েছেন দুজন। গতকাল বুধবার (২০ আগস্ট) দুপুরে সাভার পৌরসভা কার্যালয়ে এ মারামারির ঘটনা ঘটে। সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, চলতি বছরের জুন মাসে পৌর এলাকার দক্ষিণ দরিয়াপুর মৌজার ১১৮ নম্বর হোল্ডিংয়ের মালিক আব্দুল হালিমের নাম পরিবর্তনের জন্য হাকিম আলী সরদার নমে এক ব্যক্তি পৌরসভায় আবেদন করেন। ওই আবেদনের জন্য কর আদায়কারী নজরুল ইসলাম হাকিম আলীর কাছ থেকে ৫ হাজার টাকা নেন। আবেদনের বিপরীতে গ্রাহককে ১ হাজার ১৫০ টাকার রশিদ দেন। তবে কাজ নিয়ে গড়িমসি করেন তিনি। এদিকে টাকা দেওয়ার পরও কাজ না হওয়ায় ভুক্তভোগী হাকিম আলী বুধবার দুপুরে ওই অফিসের আরেক কর কর্মকর্তা মো. নাজমুল ইসলামের কাছে যান। এ সময় ভুক্তভোগীর কাছ থেকে বিষয়টি জানতে পেরে মো. নাজমুল ইসলাম ফাইলটি কেন সমাধান করা হয়নি তা কর আদায়কারী নজরুল ইসলামের কাছে জানতে চান। এ সময় কথা কাটাকাটির একপর্যায়ে দুজনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন এবং দুজনেই আহত হন। এ ঘটনার পরই অফিস ত্যাগ করে চলে যান নজরুল ইসলাম। হাতাহাতির ঘটনার কথা স্বীকার করে কর কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, নজরুল ইসলাম আমার ওপর আগে হামলা চালিয়েছে। তারপর আমি প্রতিরোধের চেষ্টা করেছি। সাভার পৌরসভার প্রশাসক মো. আবু বকর সরকার সাংবাদিকদের বলেন, দুই কর্মকর্তার মধ্যে মারামারির ঘটনায় পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাইদুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে আসলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরাইলে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১৫

১

কোটচাঁদপুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতকারি ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

২

বেসরকারি বৃত্তি প্রকল্প অংকুর বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত

৩

ইইউর একাধিক দেশ থেকে বিশেষ ফ্লাইটে দেশে ফিরলেন ৩৫ জন

৪

বিয়ের মাত্র ১০ দিন পরই উধাও! পাতানো মামার সাথে গৃহবধূর অনৈতিক প্রেম, মেলান্দহে গ্রেফতার ২

৫

মেলান্দহে শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ: ষড়যন্ত্রের স্বীকার স্থানীয়দের দাবি

৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন মিয়ার মৃত্যু, পরিচয় শনাক্ত,বাড়ি আজমপুরে

৭

হবিগঞ্জে গ্লোবাল ডেন্টাল ও মিশন ভিশনের উদ্যোগে বিনামূল্যে

৮

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট মহানগর যুবদলের প্রস্তুতি সভা ২৪ অক্টোবর

৯

পাবনায় চাকুরিচ্যুত পুলিশ সদস্য ৮০০ শত পিস ইয়াবাসহ গ্রেফতার

১০

মদাপুরের ১৩টি পূজা মন্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন চেয়ারম্যান প্রার্থী আলমগীর হোসেন

১১

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চক্ষু বিভাগে চরম ভোগান্তি: সকাল ৭টা থেকে লাইনে থেকেও দুপুর ১২টায় মেলেনি ডাক্তার

১২

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

১৩

স্থানীয় সরকার নির্বাচনে সরকার বা প্রশাসন হস্তক্ষেপ করবে না: এলজিআরডি প্রতিমন্ত্রী

১৪

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১৫

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

১৭

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

১৮

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১৯

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২০

Design & Developed by BD IT HOST