চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ জুলাই ২০২৫, ৮:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদাবাজির মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নরসিংদী,পলাশ,প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন একটি সিমেন্ট কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) রাতে নরসিংদী সদরের একটি এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।

আজ রোববার (৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন।

এর আগে বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলার ঘটনা ঘটে।পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, যুবদল নেতা মনিরুজ্জামান মনির ও তার অনুসারীরা নদীপথে দুইটি ট্রলারে করে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নিয়ে কারখানায় প্রবেশ করে।

এ সময় হামলাকারীরা কারখানার শ্রমিকদের ব্যবহৃত ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল ফোন, ল্যাপটপসহ মূল্যবান মালামাল লুট করে নেয়। এতে তাদের হামলায় ৭ জন শ্রমিক আহত হন।

কারখানা কর্তৃপক্ষের অভিযোগ, কিছুদিন আগে যুবদল নেতা মনির ও তার ঘনিষ্ঠরা ড্রেজারের কাজ নিজেদের দলীয় লোকদের দিয়ে করানোর দাবি জানান। মালিকপক্ষ সেই দাবি না মেনে নিজেদের ব্যবস্থাপনায় কাজ চালিয়ে গেলে তারা চাঁদা দাবি করে। চাঁদা দিতে রাজি না হওয়ায় এই হামলা চালানো হয়।হামলার নেতৃত্বে ছিলেন বিল্লাল হোসেন ও তার সহযোগীরা, যারা যুবদল নেতা মনিরের ঘনিষ্ঠ বলে জানা গেছে।

এ ঘটনায় ওসি মনির হোসেন বলেন, ‘কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় কারখানা কর্তৃপক্ষ বাদী হয়ে পলাশ থানায় একটি চাঁদাবাজির মামলা দায়ের করে। মামলায় ২৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়।’

মামলার এজাহারভুক্ত এক নম্বর আসামি মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১০

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১১

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১২

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৫

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

১৬

সিলেটে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান, পুলিশের বিরুদ্ধে ‘অবহেলার’ অভিযোগ

১৭

সিবিপি চট্টগ্রাম জেলার উদ্যোগে ডা. চন্দন দাশের শোকসভা অনুষ্ঠিত-

১৮

তিন স্ত্রী থাকা সত্ত্বেও প্রতি রাতে নাইট ক্লাবে নারী নিয়ে ফুর্তি, কাঠগড়ায় রাজউকের নগর পরিকল্পনাবিদ

১৯

নওগাঁ সীমান্তে বিজিবির অভিযানে ৩৭০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার

২০

Design & Developed by BD IT HOST