নিউজ এডিটর
৭ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিকিৎসার উদ্দেশ্যে শীঘ্রই ঢাকা ছাড়তে পারেন বেগম খালেদা জিয়া

অভিযোগ বার্তা ডেস্কঃ উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে এ সপ্তাহেই বিদেশের উদ্দেশে ঢাকা ছাড়বেন। ইতোমধ্যেই তিনি সৌদি আরব, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এই তিন দেশের ভিসা পেয়েছেন। সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার আগে বা পরে ওমরাহ করার জন্য সৌদি আরব যেতে পারেন। এ জন্য তিনি সৌদি আরবের ভিসা নিয়েছেন। তার আগেই তিনি লন্ডনের ভিসা নিয়েছেন। সেখানে প্রাথমিক চিকিৎসা ও ছেলে তারেক রহমানসহ স্বজনদের সঙ্গে কিছুদিন সময় কাটানো ও বিশ্রাম শেষে তিনি লিভারের জটিল চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাবেন। সে জন্য সম্প্রতি ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসে গিয়ে ফিঙ্গার প্রিন্ট দিয়ে সেদেশের ভিসা সংগ্রহ করেছেন। শারীরিক অবস্থা ঠিক থাকলে এ সপ্তাহের ১২ অথবা ১৩ তারিখ খালেদা জিয়া বিদেশের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন। সূত্র মতে, খালেদা জিয়া লন্ডন যাওয়ার আগে ওমরাহ করতে সৌদি আরব গেলে লন্ডন থেকে তারেক রহমানও সৌদি আরব আসতে পারেন। আবার খালেদা জিয়া আগে লন্ডন গেলে তাঁর চিকিৎসা শেষে দেশে ফেরার পথে তারেক রহমনসহ পরিবারের সদস্যরা সৌদি আরবে এসে ওমরাহ করতে পারেন। এ বিষয়ে সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নিয়ে রাখা হয়েছে। এর আগে চিকিৎসার জন্য খালেদা জিয়া ৮ নভেম্বর লন্ডন যাচ্ছেন বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল। অবশ্য ৭ নভেম্বর বিএনপির যুক্তরাজ্য শাখার সভাপতি এম এ মালেক সাংবাদিকদের জানিয়েছেন, স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্স ও ভিসা পাওয়ার পরও শারীরিক অবস্থার কারণে চিকিৎসকদের পরামর্শে ৮ নভেম্বর খালেদা জিয়ার লন্ডন যাওয়া হচ্ছে না। পরে দলের কোনো কোনো নেতা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে আরও পরে জানানো হয় ডিসেম্বরের দ্বিতীয় সপ্তায় তিনি বিদেশে যাচ্ছেন। এদিকে খালেদা জিয়াকে লন্ডনে দেখার অপেক্ষায় আছেন তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পুরো পরিবার। যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও এ অপেক্ষায় আছেন। এ ছাড়া লন্ডন ও যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার চিকিৎসার জন্য যেই চিকিৎসকদের আগে থেকে জানিয়ে রাখা হয়েছে তারাও তাঁর জন্য অপেক্ষা করছেন বলে জানা যায়। উল্লেখ্য, চিকিৎসার জন্য প্রথমে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হলেও সেখানে প্রাথমিক চিকিৎসার পর যুক্তরাষ্ট্রের মাল্টি ডিসেপ্ল্যানারি মেডিক্যাল সেন্টারে নেওয়া হবে। সেখানে তাঁর লিভারের জটিল চিকিৎসা করানো হবে। খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন বলেই বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ‘লং ডিসটেন্স স্পেশালাইজড এয়ার অ্যাম্বুলেন্সে’ ঠিক করে রাখা হয়। এ ছাড়া তাঁর চিকিৎসার কাজে সহযোগিতার জন্য মেডিক্যাল বোর্ডের ৭ চিকিৎসক এবং নার্স, সহকারী ও স্বজনসহ ১৬ জনের ভিসা করা হয়। উল্লেখ্য যে এবার লন্ডন ও যুক্তরাষ্ট্রে গিয়ে খালেদা জিয়ার চিকিৎসার বিষয়টি চূড়ান্ত করতে বর্তমানে লন্ডনে অবস্থান করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলছেন। ১১ ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশে ফিরে খালেদা জিয়ার সঙ্গে দেখা করে বিদেশে তাঁর চিকিৎসার বিষয়ে বিস্তারিত জানাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সুএঃ দৈনিক জনকণ্ঠ
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১২

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৩

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৪

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৫

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৬

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৭

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৮

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৯

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

২০

Design & Developed by BD IT HOST