নিউজ এডিটর
৮ ডিসেম্বর ২০২৪, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ছাএলীগ নেতাকে পুলিশে সোপর্দ

অভিযোগ বার্তা ডেস্কঃ যশোরের মনিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রমেশ দেবনাথকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে উপজেলার গাংড়া এলাকার মাঠ থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। রমেশ দেবনাথ মনিরামপুর উপজেলার গাংড়া গ্রামের অসীত দেবনাথের ছেলে। তাঁর বড় ভাই পরেশ দেবনাথ অভিযোগ করেন, মাঠে বীজতলা তৈরি করার সময় স্থানীয় কয়েকজন রমেশকে ধরে বেধড়ক মারধর করেন। এরপর তাঁকে পুলিশের কাছে দেওয়া হয়। পরেশ দেবনাথ বলেন, ‘উপজেলার গাংড়া মাঠে আমাদের একটি গভীর নলকূপ (সেচপাম্প) আছে। শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পরের দিন স্থানীয় কয়েকজন ব্যক্তি সেচপাম্পটি দখল করে নেন। তাঁরা সেচপাম্পের ঘরে আমাদের দেওয়া তালা ভেঙে তাঁদের তালা লাগিয়ে দেন। বিষয়টি নিয়ে গত ১১ সেপ্টেম্বর মনিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা, যৌথ বাহিনী ও থানায় লিখিত অভিযোগ দিয়েছিলাম। অভিযোগের বিষয়টি টের পেয়ে দখলকারীরা আমাদের ওপর ক্ষিপ্ত হন। পরেশ আরও বলেন,‘রমেশ গত কয়েক মাস পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফিরেছেন। গতকাল দুপুরে রমেশ গাংড়া মাঠে বোরো ধানের বীজতলা তৈরির কাজ করছিলেন। বেলা দুইটার দিকে সেচযন্ত্র দখলকারীরা রমেশকে মাঠে ফেলে বেধড়ক মারধর করেন। তাঁরা রমেশের মাথায় লাঠি দিয়ে বাড়ি মারেন, গলা টিপে ধরেন। এ সময় রমেশকে বাঁচাতে এগিয়ে আসেন আমার বোন মুক্তি দেবনাথ ও কাকা সন্তোষ হালদার। তাঁরা আমার বোন ও কাকাকেও বেধড়ক মারধর করেন। মারধর করার পর ছাত্রলীগ করার অপরাধে হামলাকারীরা পুলিশ ডেকে রমেশকে পুলিশে ধরিয়ে দেন। পুলিশ রমেশকে হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়ে থানায় নিয়ে যায়। ছাত্রলীগ করলেও রমেশের বিরুদ্ধে কোনো মামলা নেই। মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর মোহাম্মদ গাজী বলেন, রমেশ দেবনাথকে গতকাল দুপুরে আটক করা হয়। যশোর কোতোয়ালি থানায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে গতকাল বিকেলে তাঁকে কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST