নিউজ এডিটর
৫ জানুয়ারী ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির আবাসিক হল থেকে বিদেশি মদ উদ্ধার

সাভার প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে গোপন সূত্রের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ও হল সংসদের যৌথ উদ্যোগে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হলের ৭২৩ নম্বর কক্ষ থেকে এসব বিদেশি মদ উদ্ধার করা হয়। আটক শিক্ষার্থীর নাম ফজলে আজওয়াদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। জানা যায়, ফজলে আজওয়াদের বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারটিয়া গ্রামে। তার বাবা ওই এলাকার পারারামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। হল সূত্র জানায়, আটক শিক্ষার্থী জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে বৈধ আবাসিক শিক্ষার্থী নন। তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে হলে অবস্থান করছিলেন। গোপন সূত্রে জানা যায়, উদ্ধার মদগুলো তারটিয়া এলাকার পার্শ্ববর্তী বাংলাদেশ–ভারত সীমান্ত থেকে অবৈধভাবে সালমান নামের এক ডিলারের মাধ্যমে সংগ্রহ করা হয়। এ বিষয়ে সংশ্লিষ্ট কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক আব্দুর রাজ্জাক জানান, আমরা আজ গোপন সূত্রে জানতে পারি, এই হলের ৭২৩ নম্বর রুমে মাদকদ্রব্যের উপস্থিতি আছে। এই প্রেক্ষিতে, আমরা হল প্রশাসন এবং হল সংসদ একটি অভিযান পরিচালনা করি। অভিযানে আমরা ২১ বোতল বিদেশি মদ জব্দ করি। তিনি জানান, আমরা এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বিধি অনুযায়ী সিদ্ধান্ত নেব এবং সংশ্লিষ্টদের ব্যাপারে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST