জামালপুরে আগুনে সর্বশান্ত মোয়াজ্জেমের পরিবার - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ জুন ২০২৫, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে আগুনে সর্বশান্ত মোয়াজ্জেমের পরিবার

এম.এ রফিক জাামাালপুর থেকেঃ

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের ছোনটিয়া বেপারীপাড়া গ্রামে গত ২০ জুন গভীর রাতে বসতঘরে আগুন লেগে সর্বশান্ত হয়ে পড়েছেন মোয়াজ্জেম হোসেনের পরিবার। জানা যায় প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতেও যখন সকলে ঘুমিয়ে পড়ে গভীর রাতে বিদ্যুতের শর্টসার্কিটের মাধ্যমে বসত ঘরে আগুন লাগে সেই আগুনে মোয়াজ্জেমের একটি ব্যাটারী চালিত অট্রোরিক্সা, চারটি গরু, পাঁচটি ছাগল সহ বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। নিঃস্ব হয়ে পড়ে মোয়াজ্জেমের পরিবার। শনিবার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে ছুটে যান জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন। তিনি অসহায় ঐ পরিবারের জন্য সার্বিক সহযোগিতার আশ^াস প্রদান করেন। গতকাল সরেজমিনে গিয়ে দেখা যায় খোলা আকাশের নিচে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন মোয়াজ্জেমের পরিবার। এ বিষয়ে মোয়াজ্জেমের সাথে কথা হলে কান্নাজড়িত কন্ঠে বলেন আমি সর্বশান্ত। আমার অনেক স্বপ্ন ছিল। আজ তার কিছুই বেঁচে নেই। পরিবার পরিজন নিয়ে খুবই কষ্টে দিনযাপন করছি। গতকাল পুড়ে যাওয়া বসত ঘর পরিদর্শন করেন দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান, ইউপি সদস্য নুরুল ইসলাম, ছোনটিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লতিফ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ বিষয়ে দিগপাইত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আছাদুজ্জামান বলেন মোয়াজ্জেমের পরিবারের অনেক ক্ষতি হয়েছে। আমরা চেষ্টা করবো উপজেলা প্রশাসনের মাধ্যমে তাকে সহযোগিতা করার। দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার বলেন মোয়াজ্জেমের পরিবারের জন্য জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন সহযোগিতার হাত বাড়িয়েছেন। ইউনিয়ন বিএনপি সবসময় তাদের পাশে আছে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকী বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ঘর উত্তোলন করার জন্য ঢেউটিন, নগদ অর্থ ও খাদ্যদ্রব্য প্রদান করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে সাবেক মন্ত্রী-এমপিসহ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক মামলা: গ্রেফতার এড়াতে অধিকাংশ আসামিই পলাতক!

র‍্যাবে – ১৪ এর অভিযানে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শাহজাদা আটক

সিলেটে কাষ্টঘর থেকে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) রাজশাহী বিভাগীয় সম্মেলন ও মিলনমেলা অনুষ্ঠিত

রাজশাহীতে র‍্যাব -৫ এর অভিযানে ২০৩ বোতল অ্যালকোহলসহ যুবক আটক

দলগত নৈপুণ্যে ভারতকে টি-২০ ক্রিকেটে হারিয়ে ঐতিহাসিক জয় আইরিশদের

মামার সাথে ভাগ্নীর প্রেম- থানায় অভিযোগ স্ত্রীর

হযরত শাহজালাল (রহ.)-এর মাজারশরীফের ব্যবস্থাপনা ও উন্নয়ন নিয়ে সিলেট সার্কিট হাউসে গুরুত্বপূর্ণ সভা

র‌্যাব-৯ এর অভিযানে সিলেটের শাহপরাণ থেকে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণ মন্ত্রী নিয়োগের দাবি ৩২ বিশিষ্ট নাগরিকের

১০

আজ সকালের মধ্যে ১৩ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১১

দুধকুমারের দুর্গম চরে আত্মগোপন, অবশেষে হত্যা মামলার প্রধান আসামি আনন্দ গ্রেপ্তার

১২

যমজ কন্যাসন্তান প্রসব করায় স্ত্রীকে তালাক,থানায় অভিযোগে পুনরায় বিয়ে

১৩

২৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারি আটক

১৪

অপর্ণাচরণ বালিকা উচ্চ বিদ্যালয়ের পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে ডা. শাহাদাত হোসেন 

১৫

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

১৬

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

১৭

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

১৮

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

১৯

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

২০

Design & Developed by BD IT HOST