জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৩১ অক্টোবর ২০২৪, ৬:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

জামালপুর প্রতিনিধি

জামালপুরে স্ত্রী তিথি বেগমকে (২০) শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী মো: আহসান হাবীবকে (২৬) মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ রফিকুল ইসলাম এই রায় দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী শাহ মো: এনায়েত হোসেন জানান, দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী গ্রামের মো: এনু শেখের মেয়ে তিথি বেগমের সাথে ২০১৯ সালে ইসলামপুর উপজেলার রাজনগর গ্রামের আজাহার আলীর ছেলে মো: আহসান হাবীবের পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবীতে তিথি বেগমকে নির্যাতন ও মারধর করত তার স্বামী। বিয়ের তিন বছর পর ২০২২ সালের ১২ এপ্রিল রাতে আহসান হাবীব তার স্ত্রী তিথি বেগমকে এক লক্ষ টাকা যৌতুকের দাবীতে মারধর করে ও এক পর্যায়ে গলায় ওড়না পেচিয়ে    শ্বাসরোধ   হত্যা করে। এই ঘটনার পরের দিন তিথির মামা ইসলামপুর উপজেলার কাছিমা ফারাজীপাড়া গ্রামের আব্বাস আলী ফরাজী (৫২) ইসলামপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আসামীর ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও ৯ জন স্বাক্ষীর স্বাক্ষের ভিত্তিতে সন্দেহাতীতভাবে হত্যাকান্ডের বিষয়টি আদালতের কাছে প্রমাণিত হয়। বিচার প্রক্রিয়া শেষে আসামী আহসান হাবীবের উপস্থিতিতে আজ দুপুরে রায় ঘোষণা করা হয়। রায়ে আসামীকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন বিচারক। এই রায়ে সন্তুষ্ট বলে জানিয়েছেন রাষ্ট্র পক্ষের আইনজীবী।

মামলায় আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মুতাকাব্বির রুবেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১০

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১১

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১২

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৩

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৪

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৫

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৬

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

১৭

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৮

বিশ্বকাপের নাটকীয় ম্যাচে ফ্রান্সকে হারিয়ে ইংল্যান্ডের জয়

১৯

অপহরণ মামলার দুই মূলহোতা ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি র‍্যাব-১৪-এর অভিযানে গ্রেফতার

২০

Design & Developed by BD IT HOST