নিউজ এডিটর
২ জুন ২০২৫, ৭:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফ ৫০ হাজার ইয়াবা সহ সিএনজি জব্দ

আর,এ,চৌধুরী ঈদগাঁও কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি সিএনজি জব্দ করা হয়েছে। তবে পুলিশি অভিযানের সময় অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়েছে সিএনজি চালক ও এক যাত্রী। রবিবার (২ জুন) ভোররাতে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং বাজারসংলগ্ন ভাঙা ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করেন হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই (নিরস্ত্র) রুবেল হোসেন। কক্সবাজারের পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীন-এর নির্দেশনায় ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিনের তত্ত্বাবধানে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, রাত আনুমানিক ১টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—উখিয়া থেকে টেকনাফের হ্নীলা বাজারগামী একটি সিএনজিতে বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে। পরে রাত ১টা ৪৫ মিনিটে ভাঙা ব্রিজ এলাকায় অবস্থান নেয় পুলিশ। কিছুক্ষণ পর একটি সবুজ সিএনজি দেখে থামার সংকেত দেওয়া হলে চালক গাড়িটি থামিয়ে এক যাত্রীসহ অন্ধকারে পালিয়ে যায়। এরপর উপস্থিত সাক্ষীদের সামনে সিএনজিটি তল্লাশি করে চালকের আসনের নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় পাওয়া যায়।সাদা পলিথিনে মোড়ানো হলুদ কসটেপ প্যাকে থাকা ৫টি কার্টুনে মোট ৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, যার আনুমানিক ওজন ৪ কেজি ২৫০ গ্রাম। জব্দ করা সিএনজিটির নিবন্ধন নম্বর কক্সবাজার-থ-১১-৬৭৪৫, ইঞ্জিন নম্বর: AZZWH51592, চেসিস নম্বর: MD2A45AZ6HWF37027। এসআই রুবেল হোসেন রাত ২টা ৫ মিনিটে টর্চলাইটের আলোতে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করেন এবং পরে সম্ভাব্য অন্যান্য স্থানে অভিযান পরিচালনা করেন। এ বিষয়ে টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, আমরা পলাতকদের শনাক্তে অভিযান চালিয়ে যাচ্ছি। ইয়াবা ও সিএনজি থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST