দাবি না মানলে গণছুটির ঘোষণা পবিস কর্মীদের - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৬ সেপ্টেম্বর ২০২৫, ৯:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দাবি না মানলে গণছুটির ঘোষণা পবিস কর্মীদের

নিজস্ব প্রতিনিধিঃ

পল্লী বিদ্যুৎ সমিতিগুলোতে চার দফা দাবিতে বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহক সেবা চালু রেখে শান্তিপূর্ণভাবে পঞ্চম দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, কর্মসূচি পালিত হলেও কোনো ধরনের সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি, বরং পল্লী বিদ্যুতায়ন বোর্ড নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির দুইজনকে চাকরিচ্যুত এবং তিনজনকে বরখাস্ত করেছে। যার পরিপ্রেক্ষিতে পূর্বঘোষণা অনুযায়ী নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির সব সহকর্মী বর্তমানে গণছুটিতে আছেন।

গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক বার্তায় বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, গত ১৭ আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ৩৫ জনকে বরখাস্ত, সংযুক্তসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড।

তারা জানায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের কারণে ৩৬ জন চাকরিচ্যুত, রাষ্ট্রদ্রোহী মিথ্যা মামলায় কারাবন্দি, শতাধিক বরখাস্ত ও সংযুক্ত, সাড়ে ছয় হাজার কর্মকর্তা-কর্মচারীকে গণবদলি করে হয়রানি করা হয়েছে। আমরা বারবার বিদ্যমান সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য অনুরোধ করেছি।

পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন জানায়, এ অবস্থায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ন্যায্য দাবি পূরণ না হলে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির সব কর্মকর্তা-কর্মচারী আগামী ৭ সেপ্টেম্বর থেকে একযোগে স্টেশন ত্যাগ করে গণছুটিতে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে স্থায়ী সমাধানে কাজ করছে চসিক

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

১০

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১১

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১২

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৪

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৫

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৬

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৭

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৮

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৯

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

২০

Design & Developed by BD IT HOST