নিউজ এডিটর
৯ ফেব্রুয়ারী ২০২৫, ৬:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে রণক্ষেত্র সায়েন্স ল্যাব, আহত ৩

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্স ল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। ঘংঘর্ষে সিটি কলেজ শিক্ষার্থীদের হাতে আইডিয়াল কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টার পর এ সংঘর্ষ শুরু হয়। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের কারণ সম্পর্কে জানা যায়নি। আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, তাদের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। তারা ল্যাব এইড হাসপাতালে ভর্তি আছেন শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক তৈরি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। দুই পক্ষই রাস্তা থেকে সরে দাঁড়িয়েছে। ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জিসানুল হক সাংবাদিকদের বলেন, ‘পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুই পক্ষেই সরে দাঁড়িয়েছে। কী জন্য এ সংঘর্ষ বেঁধেছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।’
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১০

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১১

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১২

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৩

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৪

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৫

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৬

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৭

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৮

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৯

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

২০

Design & Developed by BD IT HOST