নিউজ এডিটর
২ ডিসেম্বর ২০২৫, ৩:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে আবারও ভুমিকম্পে কেঁপে উঠল,উৎপত্তিস্হল মিয়ানমার

নিজস্ব প্রতিনিধিঃ আবারও ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ,ভারত ও মিয়ানমারসহ দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশ। এই ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ছিল বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল। সোমবার (১ ডিসেম্বর) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। এর উৎপত্তিস্থল মিয়ানমারের ফালামে। ভূমিকম্পটির উৎপত্তি ১০৬ দশমিক ৮ কিলোমিটার গভীরে। তবে বাংলাদেশের কক্সবাজার, পার্শ্ববর্তী পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রাম শহরে ভূমিকম্প অনুভূত হয়েছে। এ ছাড়া, ভূমিকম্পের তথ্য প্রদানকারী আন্তর্জাতিক সংস্থা ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) তাদের ওয়েবসাইটে সর্বশেষ তথ্যে জানিয়েছে, ৪.৯ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল জানায়, ভূমিকম্পের সময় রাত ১২ টা ৫৫ মিনিট ১৬ সেকেন্ড। ভূমিকম্পটির মাত্রা : ৪.৯ (রিখটার স্কেল), গভীরতা: ১০৬.৮ কিলোমিটার। বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল আরও জানায়, প্রভাবিত অঞ্চল: মিয়ানমার, উত্তর পূর্ব ভারত, চট্টগ্রাম, ঢাকা বরিশাল ও সিলেট বিভাগ। তবে এখনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ার ও চট্টগ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, কম্পন খুব বেশি ছিল না এবং স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। অনেকেই ঘর থেকে বেরিয়ে আসেন। গভীর  রাতের এই ঘটনায় এলাকায় কিছুটা আতঙ্ক তৈরি হয়। প্রসঙ্গত, আজকের ভূমিকম্পটি নিয়ে অষ্টমবারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। শুরু হয়েছিল গত ২১ নভেম্বর শুক্রবার। সেদিন নরসিংদীতে ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এরপর থেকে টানা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েই চলেছে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১০

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১১

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১২

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৩

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৪

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৫

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৬

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৭

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৮

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

২০

Design & Developed by BD IT HOST