নাহিদা বৃষ্টি'র মরদেহের রোমহষর্ক উদ্ধারকাহিনী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৫ মে ২০২৬, ৯:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাহিদা বৃষ্টি’র মরদেহের রোমহষর্ক উদ্ধারকাহিনী

অনলাইন ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার সেন্ট পিটার্সবার্গের উপকূলীয় ম্যানগ্রোভ বনাঞ্চল থেকে উদ্ধার করা ব্যাগবন্দি দেহটি ২৭ বছর বয়সী নাহিদা বৃষ্টির বলে আগেই নিশ্চিত করেছে পুলিশ। বর্তমানে স্থানীয় ফিউনারেল হোমে মরদেহটি রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সেন্ট পিটার্সবার্গের উপকূলে কায়াক নিয়ে মাছ ধরার সময় এক স্থানীয় ব্যক্তির ফিশিং লাইন একটি কালো প্লাস্টিক ব্যাগে আটকে যায়। সেটি উদ্ধার করতে গিয়ে তিনি তীব্র পচা গন্ধ পান এবং ব্যাগের ভেতরে মানবদেহের অস্তিত্ব টের পেয়ে পুলিশে খবর দেন।

পুলিশ এসে ব্যাগবন্দি অবস্থায় ২৭ বছর বয়সী বৃষ্টির পচনশীল দেহ উদ্ধার করে। মরদেহটি এতটাই বিকৃত ছিল যে, শেষ পর্যন্ত ডিএনএ টেস্ট এবং ডেন্টাল রেকর্ডের মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হয়েছে। লিমনের মরদেহও এর আগে একই এলাকা থেকে উদ্ধার করা হয়।

তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৬ এপ্রিল বৃষ্টি ও লিমন নিখোঁজ হন। তারা দুজনই ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী ছিলেন। এই ঘটনায় তাদেরই রুমমেট হিশাম আবুঘারবিয়েহ-কে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ হিশামের অ্যাপার্টমেন্ট এবং গাড়িতে তল্লাশি চালিয়ে রক্তের আলামত ও ধস্তাধস্তির চিহ্ন পেয়েছে। তার বিরুদ্ধে ‘ফার্স্ট ডিগ্রি মার্ডার’ বা পরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে।

শেরিফ চাদ ক্রোনিস্টার এক সংবাদ সম্মেলনে জানান, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তা এখনো স্পষ্ট না হলেও, অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিহত দুই শিক্ষার্থীর পরিবার ও সহপাঠীদের মাঝে এখন শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

হালদার সাত কিলোমিটার খনন

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১০

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১১

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১২

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৩

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৪

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৫

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

১৬

জৈন্তাপুরে মাদকবিরোধী অভিযানে ১ জনের কারাদণ্ড, উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

১৭

জলাবদ্ধতামুক্ত চট্টগ্রাম গড়তে নাগরিকদেরও দায়িত্বশীল আচরণ করতে হবে চসিক মেয়র

১৮

পাটুরিয়াঘাট এলাকা থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী আটক

১৯

বগুড়ায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএমএসএস

২০

Design & Developed by BD IT HOST