নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজী - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২২ জুলাই ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজের প্রাণ বিলিয়ে শিক্ষার্থীদের বাঁচানো সেই মাহরিন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজী

অভিযোগ বার্তা ডেস্কঃ

নিজের প্রাণ বিলিয়ে ২০ জন শিক্ষার্থীর প্রাণ বাঁচানো মাইলস্টোন কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর জন্য কাঁদছে পুরো দেশ। মৃত্যুর পর তার পারিবারিক পরিচয় সামনে উঠে এসেছে। তিনি বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে মাহরিন চৌধুরী। তার গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায়। তবে মাহরিন চৌধুরী কখনোই নিজের পারিবারিক রাজনৈতিক পরিচয় ব্যবহার করতেন না।

মাহরিনের স্বামী মনসুর হেলালের সঙ্গে কথা বলে পারিবারিক পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।মনসুর হেলাল আরও বলেন, ভোরে ঢাকা থেকে মরদেহ নিয়ে রওনা হয়ে দুপুর ৩টায় জলঢাকার বাড়িতে পৌঁছান। গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে। বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।

মাহরিন চৌধুরী নীরবে-নিভৃতে ছিলেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার পাশে। তিনি হাসপাতালে খাবার নিয়ে ছুটে যেতেন। কিন্তু কখনো প্রচারের আলোতে আসতেন না।

মাহরিনের চাচা ডিডু চৌধুরী বলেন, এমন মানুষ আর আসবে না। মাহরিন চৌধুরী ঢাকায় থাকলেও বগুলাগাড়ির মানুষের প্রতি তার অনেক ভালোবাসা ছিল। গরিব দুঃখী মানুষকে সে প্রচুর সাহায্য করতো। পুরো জলঢাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এ পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST