নিউজ এডিটর
২৪ নভেম্বর ২০২৪, ৪:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেত্রকোনায় ছাত্রলীগের ঝটিকা মিছিল

অভিযোগ বার্তা ডেস্কঃ নেত্রকোনার পূর্বধলায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ। শনিবার সকালে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বালুচরা বাজার এলাকায় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসাইনের নেতৃত্বে এ মিছিল অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ সরকার পতনের পর জেলায় ছাত্রলীগের উদ্যোগে এই প্রথম মিছিল বের করা হয়। শাহাদত হোসাইন নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ছোট ভাইয়ের ছেলে। ছাত্রলীগের এই ঝটিকা মিছিলের ভিডিও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের ফেসবুকের ভেরিফায়েড পেজ থেকে শেয়ার করা হয়। এ ছাড়া শাহাদত হোসাইনের ফেসবুকে আইডি থেকেও ওই ভিডিও শেয়ার করা হয়। সেখানে লেখা হয়, ‘দেশরত্ম শেখ হাসিনার নামে মিথ্যা মামলা ও নেত্রকোনা-৫ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা জননেতা আহমদ হোসেনের মুক্তির দাবিতে বালুচরা বাজারে প্রতিবাদ মিছির করে উপজেলা ছাত্রলীগ। শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, শাহাদত হোসাইন মিছিলে নেতৃত্ব দিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাঁর পেছনে ২০ থেকে ২৫ জন নেতা-কর্মীও স্লোগান দিচ্ছেন। তবে ওই সব নেতা-কর্মীর কারও মুখে মাস্ক, কারও মাথায় হেলমেট,আবার কারও মাথা-মুখ মাফলার দিয়ে প্যাঁচানো ছিল। ভিডিওতে দেখা গেছে, শাহাদত হোসেন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ শেখ শেখ মুজিব, লও লও লও সালাম’,কে বলে রে মুজিব নাই, মুজিব ছাড়া দেশ নাই’,মুজিব আমার চেতনা, মুজিব আমার বিশ্বাস’,শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’,শেখ হাসিনার বীরের বেশে,আসবে ফিরে বাংলাদেশে’,শেখ হাসিনা সরকার, বারবার দরকার’, ‘উন্নয়নের সরকার, মুক্তিযুদ্ধের সরকার’, ‘গণমানুষের সরকার, বারবার দরকার’, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘মুক্তি মুক্তি মুক্তি চাই, আহমদ ভাইয়ের মুক্তি চাই’—এসব কথা বলে স্লোগান দিচ্ছেন। তাঁর সঙ্গে থাকা নেতা-কর্মীরাও স্লোগান দিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী জানান, আজ সকাল পৌনে আটটার দিকে হঠাৎ কয়েকজন তরুণ একত্র হয়ে স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। তবে তাঁরা কোনো রকম উচ্ছৃঙ্খল আচরণ করেননি। প্রায় আট মিনিটব্যাপী মিছিল শেষে তাঁরা মোটরসাইকেলে চলে যান।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১০

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১১

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১২

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৩

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৪

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৫

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৬

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৭

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৮

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৯

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

২০

Design & Developed by BD IT HOST