নিউজ এডিটর
৪ মে ২০২৬, ১:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গ নির্বাচন প্রাথমিক গণনায় লড়াই ১৭০ আসনে এগিয়ে বিজেপি

কলকাতা দেবাশীষ রায়ঃ ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। প্রাথমিক ফলাফল ও ট্রেন্ড অনুযায়ী, রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস এবং প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির মধ্যে ব্যাপক লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯৪টি আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বর্তমানে ১৭০টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ১০৬ টি আসনে। স্থানীয় সময় আজ সোমবার সকাল ৮টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টা) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়। প্রথমে ডাকযোগে পাঠানো ভোট (পোস্টাল ব্যালট) গণনা করা হলেও ধীরে ধীরে ইভিএম-এর ফলাফল সামনে আসতে শুরু করে।চূড়ান্ত ফলাফল কখন?রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দুপুর ২ টার মধ্যেই রাজ্যের ক্ষমতার পাল্লা কোন দিকে ঝুঁকছে, তার একটি স্পষ্ট আভাস পাওয়া যাবে। তবে অনেক কেন্দ্রে আসনের ব্যবধান কম হওয়া ফলে পূর্ণাঙ্গ ও চূড়ান্ত ফলাফল জানতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছে নির্বাচন কমিশন। গত ২৯ এপ্রিল অষ্টম তথা শেষ দফার ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই বিভিন্ন সংবাদমাধ্যম বুথফেরত সমীক্ষা (Exit Poll) প্রকাশ করে। অধিকাংশ সমীক্ষায় এবার বিজেপির জয়ের জোরালো সম্ভাবনার কথা বলা হয়েছিল। কোনো কোনো সমীক্ষা বিজেপিকে ১৫০ থেকে ২০০-র বেশি আসন দিয়ে সরকার গঠনের ইঙ্গিত দিলেও, তৃণমূল কংগ্রেসও যে সমানে লড়াই দিচ্ছে, তা বর্তমান গণনার ট্রেন্ডে স্পষ্ট।এখন দেখার বিষয়, শেষ হাসি কে হাসে—তৃণমূল কি তাদের হ্যাটট্রিক জয় ধরে রাখতে পারবে, নাকি ‘সোনার বাংলা’ গড়ার ডাক দিয়ে বিজেপি প্রথমবারের মতো ক্ষমতায় আসবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

১

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

২

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৩

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৪

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৫

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

৬

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

৭

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

৮

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

৯

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১০

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১১

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১২

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৩

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৪

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৫

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

১৬

সবার সহযোগিতায় এবারও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে

১৭

কোটচাঁদপুরে মানুষের ভালোবাসা ও সফলতার স্বাক্ষর রেখে নতুন কর্মস্থলে সোহেল রানা

১৮

পাবনার আমিনপুরে নিখোঁজের পরদিন হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

১৯

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে পাল্টা মানববন্ধন

২০

Design & Developed by BD IT HOST