বাংলাদেশেী পাসপোর্টের আন্তর্জাতিক গ্রহনযোগ্যতা কমে যাচ্ছে - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৯ অক্টোবর ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশেী পাসপোর্টের আন্তর্জাতিক গ্রহনযোগ্যতা কমে যাচ্ছে

নিজস্ব প্রতিনিধিঃ

বিশ্বব্যাপী ভিসা নীতিমালা কঠোর হয়ে পড়ায় দ্রুতই গ্রহণযোগ্যতা হারাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট। যুক্তরাজ্যভিত্তিক সংস্থা হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত ২০২৫ সালের গ্লোবাল পাসপোর্ট সূচকে ১০৬টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম। ফলে বিশ্বের সপ্তম দুর্বলতম পাসপোর্ট হিসেবে বিবেচিত হচ্ছে বাংলাদেশের পাসপোর্ট।

অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নের পরও বাংলাদেশিদের প্রতি উন্নত ও উন্নয়নশীল অনেক দেশ এখন আরও কঠোর মনোভাব গ্রহণ করছে। বিশেষ করে ইউরোপ, উত্তর আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো ভিসা প্রদানে বাড়তি সতর্কতা অবলম্বন করছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, এই পরিস্থিতির পেছনে রয়েছে একাধিক কারণ— বিশেষ করে ভিসার অপব্যবহার, অবৈধ অভিবাসন, এবং বিদেশে কিছু বাংলাদেশির অপরাধমূলক কর্মকাণ্ড। এসব কারণে আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে, যার প্রভাব পড়ছে পাসপোর্টের গ্রহণযোগ্যতায়।

তারা জানান, অনেক বাংলাদেশি ভ্রমণ ভিসায় বিদেশে গিয়ে নির্ধারিত সময়ের বেশি অবস্থান করেন বা অবৈধভাবে কাজ শুরু করেন। অনেকে আবার সেই ভিসা ব্যবহার করে তৃতীয় দেশে প্রবেশের চেষ্টাও করেন। পরবর্তীতে আটক ও নির্বাসনের ঘটনাও ঘটছে ঘনঘন।

এমন কর্মকাণ্ডের ফলে অনেক দেশ এখন বাংলাদেশিদের প্রবেশের আগে কঠোর যাচাই-বাছাই করছে। বিশেষজ্ঞদের মত, এ প্রবণতা না কমলে ভবিষ্যতে বাংলাদেশি পাসপোর্টের আন্তর্জাতিক মর্যাদা আরও কমে যেতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪০ বছরের অবহেলায় শতকোটি টাকার সরকারি সম্পদ টঙ্গী শ্রমকল্যাণ কেন্দ্র এখন পরিত্যক্ত অবকাঠামো

সাংবাদিকের সঙ্গে প্রেম করার ১১ সুবিধা

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদশ

সিলেটের ৩৬ নম্বর ওয়ার্ডের জামতলা রোডে মাদক ও তীর শীলং ব্যবসার অভিযোগ সাদেক আলী ও বাদলের বিরুদ্ধে

নোয়াখালীতে ৩টি বিদেশি পিস্তল ও মোটরসাইকেলসহ যুবক আটক

বাগেরহাটে আট বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে আটক -১

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়নে বিএনপি নেতার ছত্রছায়ায় আওয়ামী লীগ নেতাদের পুনর্বাসনের অভিযোগ

শর্ত মানলে স্হানীয় নির্বাচনে অংশ নিতে পারবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

মানিকগঞ্জে মানসিক ভারসাম্যহীন মেয়ের হাতে ৯৫ বছর বয়সী মা খুন

অবৈধ বালু উত্তোলনে নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় সরকারি স্কুল, আতঙ্কে শত শত পরিবার

১০

ইমামদের ঐক্য, সামাজিক সম্প্রীতি ও উন্নয়নে কাজ করার আহ্বান বিভাগীয় কমিশনারের

১১

হামীম গ্রুপ ১০ হাজার কর্মী ছাঁটাই করবে

১২

রাজবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য ও দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-১

১৩

মা ও শিশু সহায়তা কর্মসূচির নিবন্ধন ক্যাম্প উদ্বোধন করলেন- মসিক প্রশাসক

১৪

মানিকগঞ্জে গরু চুরির অভিযোগে গনপিটুনিতে নিহত ১

১৫

মনোরেলের জন্য ভূমি পরিদর্শন নগরীকে যানজটমুক্ত করতে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হবে চসিক মেয়র

১৬

সীমান্তে পুশ-ইন প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়ন

১৭

বালিয়াকান্দি যুবদল নেতার বিরুদ্ধে পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাকে মারধরের অভিযোগ

১৮

বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রে যৌনকর্মীদের চাহিদা তুঙ্গে

১৯

হঠাৎ করে গরম হয়ে গেছে হাসপাতাল প্রাঙ্গনের মাটি

২০

Design & Developed by BD IT HOST