নিউজ এডিটর
৩০ অগাস্ট ২০২৫, ৫:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে-আহত-৫

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যার ফলে বিএনপির কয়েকজন নেতা গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে উপজেলা বিএনপি’র সদস্য সচিব জুবায়ের হোসেন রয়েছেন। তাকে প্রথমে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, পহেলা সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে দুর্গাপুর পৌরসভা হল রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সদস্য সচিব জুবায়ের হোসেন। এই সভায় উপজেলা একাংশের বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় আসন বিন্যাস ও উপস্থিতির নাম ঘোষণা নিয়ে হঠাৎ হট্টগোল সৃষ্টি হয়। এ সময় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সিনিয়র বিএনপি নেতার উপর হামলা চালান।এতে জুবায়ের হোসেন গুরুতর আহত হন। এ ছাড়া লাঞ্ছিত হন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টু, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান আজাদ রেজাউল করিম রেজা এবং পানানগর ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম রবিন। ঘটনার পর দুর্গাপুরে থমথমে অবস্থা বিরাজ করছে। খবর পেয়ে দুর্গাপুর থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম জানান, বিএনপির দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটেছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো এ ঘটনায় কোনো অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনগতভাবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১০

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১২

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৩

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

১৪

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

১৫

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

১৬

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১৭

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১৮

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১৯

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

২০

Design & Developed by BD IT HOST