বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা - দৈনিক অভিযোগ বার্তা
নিউজ এডিটর
১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয় উপলক্ষে শোকরানা দোয়া ও মতবিনিময় সভার আয়োজন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) মানিকগঞ্জ জেলা শাখা।

আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতালের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

ড্যাব মানিকগঞ্জের সভাপতি ডা. বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল।

সাধারণ সম্পাদক ডা. জিয়াউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বাহাউদ্দিন, ড্যাবের সাংগঠনিক সম্পাদক খায়রুল বাসার, ডা. আরিফুর রহমান, ডা. শাহরিয়ার মাহমুদ এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. এবিএম তৌহিদুজ্জামান। এছাড়াও জেলার চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি অধ্যাপক ডা. মোস্তফা জাহিদ কামাল বলেন, “জনগণের রায়ের মাধ্যমে গণতন্ত্রের যে বিজয় অর্জিত হয়েছে, তা দেশের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক। চিকিৎসক সমাজ সবসময় মানুষের পাশে থেকেছে এবং আগামীতেও স্বাস্থ্যখাতে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে।”

এসময় মানিকগন্জ জেলা ড্যাব সভাপতি ডা. বদরুল আলম চৌধুরী বলেন, “এই বিজয় দেশের গণতন্ত্রপ্রিয় মানুষের বিজয়। আমরা আশা করি, নতুন সরকারের এবং মানিকগঞ্জ-৩ আসনের বিএনপির কান্ডারি আফরোজা খানম রিতার হাত ধরে স্বাস্থ্যখাতে কাঙ্ক্ষিত সংস্কার ও সেবার মান আরও উন্নত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিনন্দন ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রী – তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়

বলিউডের গ্ল্যামার ও ছন্দের দুই সম্রাজ্ঞী নোরা ফাতেহি ও সানি লিওন

বিরোধীদলীয় নেতা, উপনেতা ও হুইপ হলেন যারা

অদম্য নারী পুরস্কার-২০২৫’ সম্মাননা উপলক্ষ্যে বিভাগীয় কমিটির সভা অনুষ্ঠিত হয়

ভোক্তা অধিকারের অভিযান সরাইলে নকল সার ব্যবসায়িকে জরিমানা

বিএনপির বিজয়ে মানিকগঞ্জে ড্যাবের মতবিনিময় সভা

তারেক রহমান সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত

পাঁচ বছরের ছেলে শিশু ধর্ষণ (বলৎকার) ধর্ষক মোঃ এছাহাক আলী (৪১) র‌্যাব-১৪, ময়মনসিংহের অভিযানে আটক

নিশাঙ্কার দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

সার্ভেয়ার সুজিত কুমার দে’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও রেকর্ড জালিয়াতির গুরুতর অভিযোগ!

১০

ঢালিউডের মায়াবী পর্দার দুই নায়িকা মৌসুমী ও অপু বিশ্বাস

১১

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের

১২

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়ার প্রথম নির্বাচিত নারী সংসদ সদস্য

১৩

ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৪

বীর মুক্তিযোদ্ধার বাড়িতে স্বর্ণালংকার চুরি,আনুমানিক বাজার মূল্য ৬ লক্ষ টাকা

১৫

আল মাহমুদের ৭ম মৃত্যুবার্ষিকী: ব্রাহ্মণবাড়িয়ায় বিনম্র শ্রদ্ধায় স্মরণ

১৬

কাচ্চি ডাইন রেস্টুরেন্টের খাবার খেয়ে নারীসহ তিন জন অসুস্থ

১৭

ময়মনসিংহ আইন প্রয়োগকারী সংস্থার নাকের ডগায় মাদকের রমরমা ব্যবসা

১৮

মাদারগঞ্জে গলা ও হাত কেটে গৃহবধূ হত্যা; সন্দেহভাজন আপন মামাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ

১৯

নিরঙ্কুশ জয় তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা

২০

Design & Developed by BD IT HOST