নিউজ এডিটর
২৫ ডিসেম্বর ২০২৫, ২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইটের অবস্থান জানবেন যেভাবে

নিজস্ব প্রতিনিধিঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট BG 202-এ (Boeing 787-9 Dreamliner) চড়ে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মাতৃভূমিতে পা রাখবেন তিনি। লন্ডন থেকে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্ত্রী ডা. জোবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমান ও বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সরাসরি ঢাকা আসার পথে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার একটি যাত্রাবিরতি দেবে। সিলেটে যাত্রা বিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে। তারেক রহমানের এই ফ্লাইটটি রিয়েল-টাইমে ট্র্যাক করার জন্য প্রযুক্তিনির্ভর বেশ কিছু মাধ্যম রয়েছে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট Flightradar24.com-এ গিয়ে সার্চ বক্সে ‘BG202’ বা ‘Biman 202’ লিখে সার্চ করলে ম্যাপের ওপর তার ফ্লাইটের অবস্থান, গতিবেগ এবং উচ্চতা সরাসরি দেখা যাবে। এছাড়া, FlightAware.com এবং FlightStats.com এর মতো পোর্টালেও ফ্লাইটের বর্তমান স্ট্যাটাস এবং অবতরণের সম্ভাব্য সময় প্রতি মুহূর্তে আপডেট করা হচ্ছে। মূলত এভিয়েশন ডাটাবেজ এবং রাডার সিগন্যালের বরাতে এই ওয়েবসাইটগুলো বিশ্বের যে কোনো প্রান্ত থেকে লাইভ ট্র্যাকিংয়ের সুবিধা দিয়ে থাকে। বিএনপি ও বিমানবন্দর সূত্রে প্রাপ্ত তথ্যানুযায়ী, নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরে সাধারণ দর্শকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়েছে। ঢাকার শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর তাকে দলের স্থায়ী কমিটির সদস্যরা অভ্যর্থনা জানাবেন। বিমানবন্দর থেকে তারেক রহমান সরাসরি ৩০০ ফিট এলাকায় আয়োজিত একটি সংক্ষিপ্ত গণসংবর্ধনায় যোগ দেবেন। পরে সেখান থেকে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরা ঘিরে সারাদেশে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যার প্রতিফলন দেখা যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মেও— হাজার হাজার মানুষ অনলাইনে তার ফ্লাইটের গতির দিকে নজর রাখছেন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

মানিকগঞ্জে ১৩ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, প্রতিবেশী গ্রেপ্তার

কলকাতায় হোটেল-গেস্ট হাউজ না পেয়ে রাস্তাতেই থাকতে হচ্ছে বাংলাদেশীদের

নবীগঞ্জে বিসমিল্লাহ হোটেলে হাঁসের মাংসের বদলে ফার্মের মুরগি বিক্রির অভিযোগ, মালিকের বিরুদ্ধে ক্ষোভ

সিংড়ায় দরিদ্রদের চাল আত্মসাতের অভিযোগ, এবার ইউপি সদস্যের পদও গেল

১০

জেলা পরিষদ প্রশাসককে নোঙর বাংলাদেশের ফুলেল শুভেচ্ছা

১১

ধামইরহাটে যুবক হত্যার ঘটনায় ১২ ঘণ্টার মধ্যে ৫ আসামি গ্রেপ্তার, আলামত উদ্ধার

১২

পূর্ব সুন্দরবনে টানা ৩ দিন টেলিটক নেটওয়ার্ক বন্ধ, ভোগান্তিতে পর্যটক-জেলেরা

১৩

বোয়িং থেকে নতুন করে বিমান কেনা লাভের নাকি চাপের?

১৪

কিশোরগঞ্জে বিয়ের আনন্দের মাঝে ফিল্মি স্টাইলে নববধূ ‘ছিনতাই’-এর অভিযোগ

১৫

দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন মূল্য ২০৪ টাকা

১৬

নড়াইলে গৃহবধূর মরদেহের সঙ্গে অনৈতিক আচরণের চেষ্টার অভিযোগে অ্যাম্বুলেন্স চালক আটক

১৭

গান্ধীমারা হাইওয়ে পুলিশের সঙ্গে সখ্যের অভিযোগ, শাজাহানকে ঘিরে নানা প্রশ্ন

১৮

পত্নীতলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির শোভাযাত্রা ও সমাবেশ

২০

Design & Developed by BD IT HOST