বিসর্জনের মধ্যে দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ অক্টোবর ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিসর্জনের মধ্যে দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

অভিযোগ বার্তা ডেস্কঃ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার বিজয়া দশমী আজ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকালে দেবীর দশমী বিহিত পূজা দিয়ে শুরু হবে দিনব্যাপী আনুষ্ঠানিকতা। এরপর দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে পাঁচ দিনব্যাপী এই শারদ উৎসব।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দশমীর পূজা শুরু হবে সকাল ৯টা ৫৭ মিনিটে। দর্পণ বিসর্জনের পর দুপুর ১২টায় স্বেচ্ছা রক্তদান কর্মসূচির আয়োজন থাকবে, যা প্রতিবছর বিজয়া দশমীতে নিয়মিতভাবে পালন করা হয়। বিকেল ৩টা থেকে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা।

এর আগে, রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা আনা হবে ঢাকেশ্বরী মন্দিরে। সেখান থেকে সম্মিলিতভাবে শুরু হবে বিজয়ার শোভাযাত্রা। এরপর বুড়িগঙ্গার বিসর্জন ঘাটে (ওয়াইজঘাট) প্রতিমা নিরঞ্জন হবে সন্ধ্যার মধ্যে। এ বছর দেবীর আগমন হয়েছিল গজে, আর গমন হচ্ছে দোলায়।

বিজয়া দশমীতে পূজা ও দর্পণ বিসর্জনের পর সিঁদুরখেলার আয়োজন থাকবে বিভিন্ন মন্দিরে। এ আয়োজনে বিবাহিত নারীরা দেবীর চরণে সিঁদুর দান করে তা ধারণ করেন এবং একে অন্যের কপাল ও চিবুকে সিঁদুর পরিয়ে দেন। সিদ্ধেশ্বরী মন্দির, বনানী মণ্ডপ ও ফার্মগেট কৃষিবিদ ইনস্টিটিউট মণ্ডপে এ আয়োজন থাকবে বলে আয়োজকেরা জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

চায়না জাল ও কারেন্ট জালের দৌরাত্ম্যে বিলুপ্তির পথে দেশি মাছ

সিলেটে গাড়ির ধাক্কায় প্রাণ হারাল চিতাবাঘ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান: ১২ জনের কারাদণ্ড, সরঞ্জাম ধ্বংস

পানি উন্নয়ন বোর্ডের করা স্লুইসগেটগুলো চসিককে হস্তান্তর করা হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সীমান্তে বিজিবির অভিযানে ৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার

জৈন্তাপুরের শ্রীপুর চা বাগানে বাঘের আতঙ্ক: চরম নিরাপত্তাহীনতায় শ্রমিক ও এলাকাবাসী

ভারতফেরত যাত্রীদের এক বছর ‘লকডাউন’-এ রাখার নির্দেশ: গুজব না কি বাস্তবতা?

বিএমএসএস-এর গোয়াইনঘাট উপজেলা কমিটি গঠন: সভাপতি নূরুল হুদা, সম্পাদক কালাম সিকদার

আশেকানে আউলিয়া বাংলাদেশ-এর ৩৬০ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠন

১০

সিলেটে ‘আমরা জুলাই যোদ্ধা’র উপদেষ্টা কমিটি গঠন

১১

বালিয়াডাঙ্গীতে বাবার বাড়ি থেকে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

গোয়াইনঘাট সীমান্তে খাসিয়ার গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি তরুণ

১৩

মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৪

ময়মনসিংহের ভালুকায় কুমিরের খামার পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

১৫

জাফলংয়ে সরকারি জমি অবৈধভাবে দখল করে রিসোর্ট-রেস্টুরেন্ট: উচ্ছেদের সুপারিশ করে প্রতিবেদন

১৬

সিলেটে রেস্ট হাউজে ডিবির অভিযান: অনৈতিক কার্যকলাপে জড়িত ৪ জন গ্রেফতার, হোটেল সিলগালা

১৭

ব্রহ্মপুত্র পাড়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার:১৮০ কেজি ছিল,সামাজিক মাধ্যমে নতুন বিতর্ক, নিরপেক্ষ তদন্তের দাবি

১৮

জামালপুরের ইসলামপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর

১৯

সিলেটের ব্যাংক কর্মকর্তা কামরুল ইসলাম: বিয়ের নামে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কারাগারে

২০

Design & Developed by BD IT HOST