নিউজ এডিটর
৭ জানুয়ারী ২০২৬, ৮:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের তীব্র সংকট

মোঃ নিশাদুল ইসলাম (নিশাদ),ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া শহরজুড়ে গ্যাসের জন্য এক ধরনের হাহাকার সৃষ্টি হয়েছে। এই দাবিকে কেন্দ্র করে বিভিন্ন সংগঠন, নেতা ওv সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হচ্ছেন, শহরের বিভিন্ন স্থানে সভা–সমাবেশও অনুষ্ঠিত হচ্ছে। এখন প্রশ্ন হলো—আজ কেন এই গ্যাসের জন্য এমন হাহাকার? গ্যাস স্বল্পতার জন্য বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড মূলত দুইটি কারণকে দায়ী করছে— ১) অবৈধ গ্যাস সংযোগ ২) গ্যাস লিকেজের মাধ্যমে অপচয় সম্ভবত অদূর ভবিষ্যতে বাখরাবাদ গ্যাস এই দুই সমস্যারই সমাধানে কার্যকর উদ্যোগ নেবে। কিন্তু বাস্তবতা হলো—এতকিছুর পরও গ্যাসের চাহিদা কমবে না। এই প্রেক্ষাপটে ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই। ২০১৩–১৪ সালে যখন সারা বাংলাদেশে আবাসিকসহ নতুন গ্যাস সংযোগ কার্যক্রম বন্ধ ছিল, তখন একমাত্র জালালাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড তাদের এলাকায় আবাসিকে নতুন গ্যাস সংযোগসহ সব কার্যক্রম চালু রেখেছিল। কারণ, ওই এলাকায় কিছু নিজস্ব গ্যাস কূপ থাকায় তারা এই বিশেষ সুবিধা পেয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে— যে ব্রাহ্মণবাড়িয়া থেকে সারা বাংলাদেশে গ্যাস সরবরাহ হচ্ছে, যেখানে প্রচুর সংখ্যক গ্যাস কূপ রয়েছে, সেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেন আজ আবাসিক গ্যাস সংযোগের সুবিধা থেকে বঞ্চিত থাকবে?যদি জালালাবাদ গ্যাস সারা দেশে সংযোগ বন্ধ থাকা সত্ত্বেও তাদের এলাকায় গ্যাস সুবিধা চালু রাখতে পারে, তবে এত গ্যাস কূপ থাকার পরও ব্রাহ্মণবাড়িয়াবাসী কেন সেই ন্যায্য অধিকার পাবে না? এখনই সময়—এই বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীকে সম্মিলিতভাবে ভাবার, কথা বলার এবং ন্যায্য দাবিতে সোচ্চার হওয়ার
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাফলংয়ে পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান: ড্রেজার ও এক্সকেভেটর ধ্বংস

ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতারণার অভিযোগ, এনসিপি নেত্রী গ্রেফতার

তরী বাংলাদেশের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে চারাগাছ

বীজে বাড়ছে বাজারনির্ভরতা, ঝুঁকিত আছে ঝিনাইদহের কৃষি

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় কারখানায় অভিযান, ১৫৫ বাংলাদেশিসহ আটক ২৩৪

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

১০

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

১১

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

১২

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

১৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

১৪

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

১৫

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১৬

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১৭

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১৮

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৯

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST