ব্রাহ্মণবাড়িয়ার স্কুলগুলোতে পুনঃভর্তি নামক চলছে বাণিজ্য - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১৩ জানুয়ারী ২০২৬, ৭:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ার স্কুলগুলোতে পুনঃভর্তি নামক চলছে বাণিজ্য

মোঃ নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

স্কুলের ‘পুনঃভর্তি ফি’ নিয়ে বর্তমান শিক্ষা ব্যবস্থায় এক চরম অরাজকতা তৈরি হয়েছে। যৌক্তিকভাবে, পুনঃভর্তি হওয়ার কথা তখনই যখন কোনো শিক্ষার্থীর ভর্তি বাতিল হয়।যেমন – স্কুল পরিবর্তন করা বা দীর্ঘ সময় অনুপস্থিত থাকা।

কিন্তু বর্তমানে একজন শিক্ষার্থী কোনো বকেয়া না রেখে সাফল্যের সাথে পাস করে পরবর্তী ক্লাসে প্রমোশন পেলেও তাকে প্রতি বছর নতুন করে ভর্তি হতে হচ্ছে। সে তো স্কুলের বাইরে যায়নি, তাহলে কিসের ভিত্তিতে তাকে আবার ভর্তি হতে হবে?

​এটি সাধারণ অভিভাবকদের ওপর স্কুল কমিটিগুলোর চাপিয়ে দেওয়া এক অন্যায্য ‘চাঁ% দা% বাজি’ ছাড়া আর কিছুই নয়।জানুয়ারি মাস মানেই নতুন ক্লাসের বাড়তি খরচ। নতুন বই, ড্রেস, জুতা, ব্যাগ আর স্টেশনারি কিনতেই হিমশিম খেতে হয়। তার ওপর এই আকাশচুম্বী পুনঃভর্তি ফি যেন ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

বিশেষ করে যাদের দুই-তিনজন সন্তান স্কুলে পড়ে, তাদের জন্য এই খরচ লাখ টাকায় গিয়ে ঠেকে। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর বাসা ভাড়া বৃদ্ধি, অন্যদিকে স্কুলের এই জুলুম—সাধারণ মানুষ যাবে কই? খাবার কিনবে, নাকি সন্তানের পড়ার খরচ মেটাবে?

বিষয়টি অনেকটা এমন—আপনি ঢাকা থেকে রংপুরের টিকেট কেটে বাসে উঠলেন। কিন্তু বাস চলতে শুরু করার পর প্রতি জেলা পার হতেই সুপারভাইজার এসে আপনার কাছে নতুন করে ভাড়া দাবি করছে। আপনি না পারছেন বাস থেকে নেমে যেতে, না পারছেন এই অবিচার মুখ বুজে সহ্য করতে। আপনি এখানে স্রেফ এক জিম্মি যাত্রী।

শিক্ষা কোনো ব্যবসা নয়, এটি মৌলিক অধিকার। প্রতি বছর এই অযৌক্তিক ‘রি-অ্যাডমিশন’ বা পুনঃভর্তি ফি বন্ধ হওয়া এখন সময়ের দাবি। তা না হলে সাধারণ মানুষের পক্ষে সন্তানদের শিক্ষিত করা অসম্ভব হয়ে পড়বে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১০

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১১

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১২

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৩

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৪

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৫

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৬

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৭

ময়মনসিংহে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

১৮

চুনারুঘাটে তালাবদ্ধ কক্ষ থেকে মায়া হরিণ উদ্ধার

১৯

দেশে ১০০০ ও ৫০০ টাকার নোট বাতিলের দাবী জানালেন -ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন

২০

Design & Developed by BD IT HOST