ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশত মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২ জানুয়ারী ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় অর্ধশত মাদ্রাসার অংশগ্রহণে হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী তাহফিজুল কোরআন মাদ্রাসার ১০ বছর পদার্পণ উপলক্ষে জেলাব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বাদ আছর কাউতলী বাইপাস মোড় সংলগ্ন শেখ হাবিবুল্লাহ রোডের হাজী আব্দুল মোতালেব ম্যানশনে এই বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।

​ব্রাহ্মণবাড়িয়া জেলার ৫০টিরও অধিক মাদ্রাসার হাফেজরা এই প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্বের ভিত্তিতে প্রথম স্থান অধিকার করেন কলেজপাড়া ইকরা মাদ্রাসার হাফেজ সফিউল্লাহ। পুরস্কার হিসেবে তাকে একটি বাইসাইকেল প্রদান করা হয়। এছাড়া দ্বিতীয় স্থান অধিকারী মারকাজুল কুরআন মডেল মাদ্রাসা গোকর্ণঘাট এর ছাত্র হাফেজ দেলোয়ার হোসেনকে একটি ডিনার সেট এবং তৃতীয় স্থান অধিকারী কাউতলী আব্দুল্লাহ ইবনে মাসুদ মাদ্রাসার হাফেজ বাইজিদকে একটি ইলেকট্রিক ইস্ত্রি প্রদান করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে ৪র্থ থেকে ২০তম স্থান অর্জনকারী হাফেজদের বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
​মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি জনাব এম এ আবু মুসার সভাপতিত্বে এবং প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইসহাক আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি শেখ মোহাম্মদ এনাম সরদার। প্রধান বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসার প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ ক্বারী সফিউল্লাহ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউতলী পূর্ব পাড়া বায়তুল আমান জামে মসজিদের সভাপতি হাজী রহিস সরদার,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় মসজিদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ হাফিজুল্লাহ হাফিজ
কাউতলী কেন্দ্রীয় জামে মসজিদের কোষাধ্যক্ষ মোঃ বাবুল চৌধুরী এবং অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাওলানা বোরহান উদ্দিন আল মতিন কাউতলী ছাত্র উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল্লাহ ছাত্রদলের তথ্য বিষয়ক সম্পাদক শেখ জনি সহ স্থানীয় বিশিষ্ট ওলামায়ে কেরাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিযোগিতার দ্বিতীয় অধিবেশনে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে আলহাজ্ব হাফেজ ক্বারী শফিউল্লাহর বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ:বগুড়াকে হারিয়ে সেমিতে মানিকগঞ্জ একরাম স্মৃতি একাডেমি

জিম্বাবুয়ের কাছে টেস্টে ব্যাটিং বিপর্যয় ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

চার বছর পর বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল

উজানের পাহাড়ি ঢলে যমুনা নদীর পানি বৃদ্ধি নিম্নাঞ্চল প্লাবিত

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাদ দিয়ে সংশোধন বিল পাস

চসিকের ইতিহাসে একক খাত থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়

জুলাই মাসেও অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

আজ দেশের সব তেলের ডিপো বার্ষিক সমাপনী মজুদ গণনার লক্ষ্যে বন্ধ থাকবে: বিপিসি

পত্নীতলায় স্কুলছাত্রীকে ইভটিজিং, যুবকের কারাদণ্ড

বুধবার ব্যাংক হলিডে লেনদেন বন্ধ

১০

জুলাই অভ্যুত্থান মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

১১

পে-স্কেল জুলাই-২৬ থেকে কার্যকর, মিলবে পুরো মূল বেতন

১২

ঐশী এখন কারাগারে লাইব্রেরিয়ানের দায়িত্ব পালন করছেন

১৩

বিএমএসএস’র হরিরামপুর উপজেলা শাখা’র নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আলী -সাধারণ সম্পাদক মোঃ আমজাদ মীর

১৪

উপমহাদেশের সুরের রানী শ্রেয়া ঘোষাল, যার পৈতৃক নিবাস বিক্রমপুরে

১৫

ঝিনাইদহে সীমান্তে ৫৮ বিজিবির অভিযান, মাদক ও ওষুধ উদ্ধার

১৬

মানিকগঞ্জে প্রবাসীর স্ত্রীকে কুপ্রস্তাব ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ

১৭

ইরানের সাইবার হামলায় দিশেহারা ইসরাইল

১৮

ব্যাংক হিসাব খুলতে আর টিআইএন লাগবে না

১৯

পত্নীতলায় পুষ্টি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে এসএমসির প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST