ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
৯ জানুয়ারী ২০২৬, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: নিশাদুল ইসলাম নিশাদ,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের অন্যতম সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক পর্যবেক্ষণ-এর জেলা প্রতিনিধি প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম আশিকের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুম্মা ব্রাহ্মণবাড়িয়া শহরের পূর্ব মেড্ডা এলাকায় অবস্থিত হযরত ওমর ইবনুল খাত্তাব (রা.) মাদরাসায় এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

কুয়েত প্রবাসী আশিকের বাবা আশরাফ উদ্দিনের দিকনির্দেশনায় এবং ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিনের তত্ত্বাবধানে মিলাদ ও দোয়া মাহফিলটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের সদস্য মাওলানা রাকিবুল ইসলাম, এস.এ. আরমান ও আব্দুল্লাহসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মাওলানা আব্দুল বোরহান উদ্দিন আল-মতিন। এ সময় প্রয়াত সাংবাদিক আশিকুল ইসলাম আশিকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ৯ জানুয়ারি সন্ধ্যায় জেলা শহরের দক্ষিণ মৌড়াইল পাবলিক লাইব্রেরির সামনে রায়হান নামের এক যুবকের ছুরিকাঘাতে সাংবাদিক আশিকুল ইসলাম আশিক নিহত হন। তিনি জেলা শহরের মেড্ডা এলাকার কুয়েত প্রবাসী আশরাফ উদ্দিনের ছেলে।

সাংবাদিক আশিকুল ইসলাম আশিক ১৯৯৫ সালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি দৈনিক পর্যবেক্ষণ-এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি ব্রাহ্মণবাড়িয়ার একমাত্র বেওয়ারিশ লাশ দাফন ও অজ্ঞাত রোগীদের চিকিৎসাসেবায় নিয়োজিত মানবিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের একজন সক্রিয় সদস্য ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত আশিকুল ইসলাম আশিক শতাধিক বেওয়ারিশ লাশ দাফনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, যা তাকে সমাজসেবায় এক অনন্য উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেলান্দহে অটোচালক নায়েব আলী হত্যার বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

মেলান্দহে অটো চালক নায়েব আলী হত্যার ঘটনায় ১২ ঘন্টার মধ্যে মূল অভিযুক্তসহ গ্রেফতার ৬

ফেক আইডিতে মাদক বিরোধী পোস্ট, সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ, বিএমএসএসর নিন্দা

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে ময়মনসিংহে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী

পর্তুগালের বড় জয় ও রোনালদোর বিশ্বকাপে ইতিহাস

ইউনিয়ন ভূমি অফিসে প্রশাসনের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিতের নির্দেশ

গোয়াইনঘাটের হাজীপুরে সনাতন পদ্ধতির আড়ালে অবৈধ ড্রেজিং: হুমকির মুখে রাস্তা ও ঘরবাড়ি

পাহাড়ি ঢলে ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা

নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার, প্রধান শিক্ষকসহ আটক – ৭

আর্জেন্টিনা প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে, বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা মেসি

১০

আজ দৈনিক অভিযোগ বার্তা’র সম্পাদক এস এম ফিরোজ আহামেদ’র জন্মদিন 

১১

পাহাড়পুরে বিদেশি পর্যটককে হেনস্তার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর ‘হিরো নানা’ গ্রেফতার

১২

হালদার সাত কিলোমিটার খনন

১৩

সিলেটের ডিসি ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বদলি

১৪

ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১৫

ঠাকুরগাঁওয়ে গভীর রাতে অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি সাধন

১৬

যুক্তরাজ্যে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর নামে মামলা

১৭

গোয়াইনঘাটে মানবিক ওসির বিরুদ্ধে নোংরা রাজনীতি

১৮

রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত।

১৯

বালিয়াডাঙ্গী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন আটক,গাঁজা ও ইয়াবাসহ জব্দ

২০

Design & Developed by BD IT HOST