নিউজ এডিটর
২৫ নভেম্বর ২০২৫, ৭:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভবানীপুর খন্দকার জোবেদা বেগম (কে জে বি) ডিগ্রি কলেজে আনুষ্ঠানিক ভাবে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন 

মোঃ সিয়াম সিকদার,বেড়া,পাবনাঃ পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানায় অবস্হিত মাশুমদিয়া ভবানীপুর খন্দকার জোবেদা বেগম (কে জে বি) ডিগ্রি কলেজে আনুষ্ঠানিক ভাবে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাস্থান রেজিমেন্ট, রাজশাহীর রেজিমেন্ট কমান্ডার লে. কর্নেল মুহাম্মদ গোলাম করিব (পি এস সি, বীর)। সোমবার দুপুর ১টায় প্রধান অথিতি লে. কর্নেল মুহাম্মদ গোলাম করিব (পি এস সি, বীর) কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম বাবু এবং গভার্নিং বডির সভাপতি ডা. খন্দকার পারভেজ লিটন তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান অতঃপর পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে লে. কর্নেল মুহাম্মদ গোলাম কবির নবগঠিত বিএনসিসি প্লাটুনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় নতুন বিএনসিসি ক্যাডেটরা সালাম প্রদর্শনের মাধ্যমে অতিথিকে অভিবাদন জানান। পরে অতিথি কলেজ ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন। শিক্ষক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় লে. কর্নেল করিব বলেন, “বিএনসিসি মানুষকে শৃঙ্খলা, দেশপ্রেম ও স্বেচ্ছাসেবার মানসিকতা শেখায়। এই প্লাটুনকে ধরে রাখতে সবার সহযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।” মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মাশুমদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুর রহমান সমেজ, কাশিনাথপুর নরুল ইসলাম ডিগ্রি কলেজে অধ্যাক্ষ তড়িৎ কুন্ডু গভার্নিং বডির সদস্য শহিদ চৌধুরী, খন্দকার সালাউদ্দিন রমি, কাজী মাসুদ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মজিবর রহমান, ইউনুস আলী, ইউসুব আলীসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন পেশার নেতৃবৃন্দ। উদ্বোধনের মধ্য দিয়ে এলাকার শিক্ষার্থী-যুবকদের জন্য নতুন দিগন্তের পথ খুলে দিল এই বিএনসিসি প্লাটুন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাসহ দেশজুড়ে টানা ১০ দিন বৃষ্টির আভাস

নরুন্দি রেলস্টেশনে ঘোরাফেরা করা দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিবেশ সেবার মানোন্নয়নে অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ডিবি’র অভিযানে সরকারি এম্বুলেন্সে মিললো ইয়াবার চালান

সিলেটে ২০ লক্ষাধিক টাকার চোরাই চকলেটসহ আটক ১, কাভার্ড ভ্যান জব্দ

অক্টোবরেই কক্সবাজারে নামবে বিদেশি বিমান

নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধসে মৃত ৯৫, নিখোঁজ ৪০৩

অনলাইন ক্যাসিনো ও মাদকের জালে ৩৬ নং ওয়ার্ড: অভিযুক্ত আরিয়ানের বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ

রাজবাড়ীতে ৩০ পিস ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

নওগাঁ জেলার পোরশায় প্রায় ২০ কেজি ওজনের কষ্টিপাথর সদৃশ মূর্তি উদ্ধার

১০

সাবেক রাষ্ট্রপতি এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা গ্রেপ্তার

১১

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

১২

ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

জাফলংয়ে পাহাড় কেটে মাটি বিক্রির মহোৎসব: পরিবেশ ধ্বংসের নেপথ্যে প্রভাবশালী সিন্ডিকেট

১৪

সরকারি হাসপাতালে রোগী রেখে বেসরকারি ক্লিনিকে চিকিৎসক, হাতেনাতে আটক

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান

১৬

আনোয়ারার শিক্ষিত তরুণদের চাকরি নিশ্চিতের দাবি, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

১৭

রিপন–আঁখির আবেগঘন নাটক ‘ভাইবোনের ভালোবাসা’

১৮

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন স্থানীয় ভাবে ঠিক করা হবে: রিজভী

১৯

প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহারের বিরুদ্ধে অনিয়ম-স্বেচ্ছাচারিতার অভিযোগ, নীরব কর্তৃপক্ষ

২০

Design & Developed by BD IT HOST