মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল  - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ মে ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদারগঞ্জের তেঘুরিয়া ঈদগাহ মাঠে ঈদুল আযহার জামাত: মুসল্লিদের ঢল 

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জের ঐতিহ্যবাহী তেঘুরিয়া ঈদগাহ মাঠে অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের আনন্দ ভাগাভাগি করতে সকালে মাঠটিতে হাজারো ধর্মপ্রাণ মুসল্লির ঢল নামে।

​নামাজ শুরুর পূর্বে মাঠ পরিচালনা কমিটির পক্ষ থেকে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি ও ১ নং চরপাকেরদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বাদশা তরফদার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, সাবেক চেয়ারম্যান এবং বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সেনা কমান্ডার শাহ মোহাম্মদ মজনু ফকির

​তিনি তার বক্তব্যে মাঠের দীর্ঘদিনের ঐতিহ্য ও পূর্বসূরিদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। বীর মুক্তিযোদ্ধা মজনু ফকির আবেগজড়িত কণ্ঠে মাঠের উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখা মরহুম আলহাজ্ব আব্দুল হামিদ ফকিরসহ এলাকার অন্যান্য প্রয়াত মুরুব্বিদের স্মৃতিচারণ করেন। তিনি নতুন প্রজন্মের প্রতি তাদের দেখানো পথে সমাজসেবায় আত্মনিয়োগের আহ্বান জানান।

​অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ১ নং চরপাকেরদহ ইউনিয়ন সভাপতি বিপ্লব তরফদার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ জিকিরুল ইসলাম সুজন

​নামাজের পূর্বে ঈদগাহ মাঠের পেশ ইমাম সাহেব ঈদুল আযহার তাৎপর্য ও নামাজের নিয়মাবলি নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

​এলাকার গণ্যমান্য মুরুব্বিয়ান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ হাজারো মুসল্লির উপস্থিতিতে পুরো ঈদগাহ মাঠ এক মিলনমেলায় পরিণত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

১০ম সাউথ এশিয়ান কারাতে প্রতিযোগিতা ২০২৬ এ কিক ফাইটার এর স্বর্ন পদক।

নেত্রকোনা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্র-ছাত্রী ভর্তির ক্ষেত্রে তথ্য গোপন করা ও দুর্নীতির অভিযোগ

১০

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের উপস্থিতিতে এবং মাদক ও বাল্যবিবাহ বিষয়ক ভূমিকা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

১১

দিল্লিতে নিরাপত্তার কারণে একসঙ্গে ১৬ মেট্রো স্টেশন বন্ধ

১২

বহিষ্কার হলেন জামায়েতের সাতক্ষীরা-৪ এর এমপি গাজী নজরুল ইসলাম

১৩

বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর

১৪

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম

১৫

সিলেটে র‍্যাবের অভিযানে চিহ্নিত মাদক কারবারি ‘ইয়াবা নুরু’ গ্রেপ্তার

১৬

জামায়াত এমপির ভাইরাল ভিডিওটি আসল : রিউমর স্ক্যানার

১৭

ভৈরবে পৌরসভার নির্বাহী কর্মকর্তাকে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি

১৮

আজমিরীগঞ্জে ৮ বছর পর স্বামীর পৈতৃক ভিটার অধিকার পেলেন অসহায় শোভা রানী; পাশে দাঁড়াল এইসআরসিবিএম

১৯

ঘাটাইলে জনসচেতনতা, জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাবের টাউন হল সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by BD IT HOST