মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফলপট্রিতে ককটেল বিস্ফোরণ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
১২ নভেম্বর ২০২৫, ১০:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফলপট্রিতে ককটেল বিস্ফোরণ

মানিকগঞ্জ প্রতিনিধিঃ

আওয়ানী লীগের ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের ফলপট্রি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আজ বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা ৩৫ থেকে ৪০ মিনিটের দিকে শহরের প্রবেশমুখে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ফলপট্রিতে এ বিস্ফোরণ ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানিকগঞ্জ শহরের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছে হঠাৎ ককটেল বিস্ফোরণ ঘটায়। পরে গাড়িটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঢাকা-আরিচা মহাসড়ক ধরে আরিচার দিকে পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে।এদিকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিকদলের নেতাকর্মীরা জড়ো হয়ে দুর্বৃত্তদের অপতৎপরতা রোধে অবস্থান নেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এসময় মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, “ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং ককটেল বিস্ফোরণের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে এলাকায় টহল বৃদ্ধি ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে শিক্ষার্থীদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

নাহিদ রানার আগুনে বোলিং কিউইদের উড়িয়ে সিরিজে ফিরল বাংলাদেশ

দুর্গাপুরে অবৈধভাবে মজুত পেট্রোল জব্দ,ভোক্তা অধিকারের জরিমানা লাখ টাকা

বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন তালিকায় নেতাদের স্ত্রী-কন্যারা

ময়মনসিংহ বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত 

বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দৈনিক অভিযোগ বার্তা নোটিশ/অব্যহতি

এবার ১৭ দিনের ব্যবধানে আবারও এলপিজির দাম বৃদ্ধি

নওগাঁয় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক – ৩

১২ বছর প্রবাস জীবন শেষে স্ত্রীর প্রতারণায় নিঃস্ব ভোলার বাপ্পি

১০

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলের কক্ষ থেকে মাদক জব্দ

১১

ঢাকায় নারীরা আনন্দের জন্য যে জায়গা থেকে পুরষ ভাড়া করে

১২

স্ত্রীর সঙ্গে রাতে ঝগড়া, ভোরে আত্মহত্যা করেন পুলিশ কনস্টেবল সম্রাট

১৩

জ্বালানি তেলের নতুন দাম মধ্যরাত থেকে কার্যকর

১৪

ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন প্রার্থী- রুনু তালুকদার মেলান্দহ প্রতিনিধিঃ

১৫

নারীদের নতুন ব্যবসা ৬০০ টাকায় আলিঙ্গন

১৬

ইরান আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিলো

১৭

বিজ্ঞানচর্চা এই চত্বর থেকেই সৃষ্টি হবে দেশ ও বিশ্বকে এগিয়ে নেয়ার আগামীদিনের – মো. আবু ওয়াহাব আকন্দ এমপি

১৮

আজ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী – তারেক রহমান

১৯

আমাদের কাজের পরিবেশ এখনো তৈরি হয়নি – রিচি সোলায়মান

২০

Design & Developed by BD IT HOST