
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
আসন্ন ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা জিএস রুনু তালুকদার শুক্রবার জুমার নামাজ আদায় করেছেন।
আজ শুক্রবার দুপুরে তিনি মাহমুদপুর ইউনিয়নের পুটিয়াপাড়া আকন্দ বাড়ি জামে মসজিদে মুসল্লিদের সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং কুশল জানতে চান।
এসময় মসজিদ প্রাঙ্গণে উপস্থিত সাধারণ মুসল্লিরা রুনু তালুকদারকে কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন। স্থানীয়রা তাকে আসন্ন নির্বাচনে সমর্থন জানানোর প্রতিশ্রুতি দিয়ে বলেন, তারা তাকে বিজয়ী করে উন্নয়নমূলক কাজে তার পাশে থাকবেন।
জনপ্রিয় এই নেতার উপস্থিতি ঘিরে স্থানীয় বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নামাজ আদায়কালে তার সঙ্গে দলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন
Design & Developed by BD IT HOST