মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ - দৈনিক অভিযোগ বার্তা    
নিউজ এডিটর
২৯ জুলাই ২০২৬, ৩:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ৩ নং মাহমুদপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে লিফলেট বিতরণ ও নির্বাচনী প্রচারণা শুরু করেছেন স্থানীয় বিএনপি নেতা নুরে আলম তালুকদার রুনু।
​আজ বিকেল ৪টায় মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক জমায়েতের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন। নুরে আলম তালুকদার রুনু নব্বইয়ের স্বৈরাচারবিরোধী এরশাদ আন্দোলনের ছাত্রনেতা, সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক নির্বাচিত জিএস, জামালপুর জেলা বিএনপির সাবেক জলবায়ু বিষয়ক সম্পাদক এবং মেলান্দহ উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক।
​বেলা গড়ার সাথে সাথেই ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে তৃনমূলের শত শত নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্যযন্ত্র ও ঢোলের তালে তালে উৎসবমুখর পরিবেশে মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এসে জমায়েত হন। এ সময় প্রায় ৫ থেকে ৬ হাজার মানুষের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
​জমায়েত শেষে রুনু তালুকদারের নেতৃত্বে একটি বিশাল মিছিল মাহমুদপুর বাজারের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। সাধারণ মানুষের উপচে পড়া ভিড়ে বাজারের রাস্তাঘাটগুলো কিছু সময়ের জন্য স্থবির হয়ে পড়ে। এ সময় তিনি সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন এবং সবার কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
​মিছিল শেষে মাহমুদপুর উচ্চ বিদ্যালয় মাঠে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী নুরে আলম তালুকদার রুনু। তিনি বলেন, প্রচণ্ড রোদ ও গরমের ভেতরে আপনারা যেভাবে ভালোবেসে আমার পাশে এসে দাঁড়িয়েছেন, আমি আপনাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাই। আমি আপনাদের কথা দিচ্ছি—আগামী নির্বাচনে বিজয়ী হলে আপনাদের শুধু সেবা করে যাবো, ইনশাআল্লাহ। বিচারের নামে কোনো শালিস বাণিজ্য, অবৈধ মাদক ও দুর্নীতির সাথে আমি কখনোই আপস করব না। আমার দ্বারা যদি কখনো এ ধরনের অন্যায় কাজ হয়, তবে মহান আল্লাহ তাআলা যেন তার উপযুক্ত বিচার করেন। সম্মানের মালিক একমাত্র আল্লাহ, তিনি যেন আমাকে আপনাদের সেবা করার তৌফিক দান করেন।
​অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোহন মিয়া, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিল্লুর রহমান, বিএনপি নেতা রনজু তালুকদার, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. মোস্তফা, যুবনেতা একরাম, হুমায়ুন এবং উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল,সাজুসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন ।
এসময় জনগণের বাঁধ ভাঙা আগমনে পুরো বাজার উৎসবের আমেজের সৃষ্টি হয়, বাজার ঘুরে সকলের মাঝে লিফলেট বিতরণ শেষে রুনু তালুকদার ও তার কর্মি- সমর্থকরা  মাহমুদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের  আঙ্গিনায় এক বিশাল পথা সভা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেট জেলা বিএনপি নেতা স্টেলিন তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের তীব্র নিন্দা, এলাকাবাসীর প্রতিবাদের ঘোষণা

রাজশাহী জেলা বিএনপির সভাপতি হিসেবে আবু বকর সিদ্দিককে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

সিলেটে র‍্যাবের মধ্যরাতের অভিযান, বিপুল পরিমাণ অবৈধ মদ জব্দ, আটক ১

মাহমুদপুর বাজারে রুনু তালুকদারের লিফলেট বিতরণ: জনতার ঢল ও উৎসবমুখর পরিবেশ

দৈনিক যুগান্তরে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়াং

বিএনপি নেতা স্টেলিং তারিয়াংয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার উত্তাল গোয়াইনঘাট,তৃণমূলের মানববন্ধনের ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার নতুন ওসি হিসেবে যোগ দিচ্ছেন মোহাম্মদ উসমান গনি

ঘাটাইলে সদর ইউনিয়ন নায়েবের বিরুদ্ধে মিথ্যা প্রতিবেদনের অভিযোগ, বিপাকে ভূমির মালিক

সাঁথিয়ায় গলায় চাঁকু ধরে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু সুরক্ষা আইন ও মাদকবিরোধী সচেতনতা সভা

১০

গোয়াইনঘাটের হাজীপুরে হেলাল মেম্বারের অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ৪৮ ঘণ্টা না যেতেই ফের নদী দখল!

১১

সিলেটের গোয়াইনঘাটে বালু লুটের মহোৎসব: ফাঁস হলো কোটি টাকার সিন্ডিকেট ও মাসোহারার চাঞ্চল্যকর তালিকা!

১২

ঢাকায় HRCBM-এর ষাণ্মাসিক রিপোর্ট প্রকাশ ও জাতীয় সম্মেলন অনুষ্ঠিত; সম্মাননা লাভ

১৩

রাবিতে কর্মকর্তা বদলি নিয়ে বিতর্ক, রাজনৈতিক বিবেচনায় পদায়নের অভিযোগ

১৪

জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ

১৫

রাষ্ট্রপতির পদত্যাগপএ গ্রহন করতে সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

১৬

জামালপুরে চাঞ্চল্যকর রাস্তার প্রায় ২৮ লাখ টাকার ইট চুরির অভিযোগে ১০ জনের বিরুদ্ধে মামলা; ৪ জনের জামিন নামঞ্জুর

১৭

ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চসিকের চাল বিতরণ

১৮

রাজবাড়ীতে তামাকবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে, অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল

১৯

পদত্যাগের গুঞ্জন  রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের, নতুন রাষ্ট্রপতি নিয়ে আলোচনা

২০

Design & Developed by BD IT HOST