নিউজ এডিটর
২৩ অগাস্ট ২০২৫, ৭:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা-ইকবাল হাসান মাহমুদ টুকু

এম.এ রফিক জামালপুর থেকেঃ দীর্ঘ নয় বছর পর জামালপুর জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন ২৩ আগষ্ট জামালপুর শহরের লুইস ভিলেজের বিপরীত মাঠে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম)। সঞ্চালনা করেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন। অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব হাবিব উন নবী খান সোহেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহা সচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় নির্বাহী কমিটি কোষাধ্যক্ষ এবং জেলা বিএনপির সাবেক সভাপতি এম. রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এ.এস.এম আব্দুল হালিম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ও স্হানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন মুক্তিযুদ্ধ আমাদের যে মানচিত্র দিয়েছে সেটাই স্বাধীনতা দ্বিতীয় বার স্বাধীন হওয়ার সুযোগ নেই। সরকার নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। যথাসময় নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া তিনি আরও বলেন বিএনপি ভাঙ্গার চেষ্টা করবেন না বিএনপি নেতাকর্মীরা পরীক্ষিত। জামালপুরের নেতাকর্মীরা একসাথে আগামী সকল কার্যক্রম পরিচালনা করবেন। প্রথম অধিবেশন শেষে ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার (শামীম) কে সভাপতি এবং জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের নাম ঘোষণা করেন। সেই সাথে সহ সভাপতি হিসেবে লোকমান আহমেদ খান লোটন, শামীম আহমেদ, শহিদুল হক খান দুলাল, লিয়াকত আলী এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে খন্দকার আহসানুজ্জামান রুমেল, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন পল্টন, মোস্তাফিজুর রহমান আরমান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে ফিরোজ মিয়া, শফিকুল ইসলাম খান সজিব, বাহাজ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খাদ্যশস্যের নিরাপদ সংরক্ষণ নিশ্চিত করুন, অবহেলা পেলে ছাড় নেই: খাদ্যমন্ত্রী

নান্দাইলে স্কুল থেকে পিছিয়ে পড়া শিশুদের স্কুলগামী করার আহ্বান ইউএনও ফাতেমা জান্নাতের

কোটচাঁদপুরে মহাসড়ক দখল করে বাজার প্রতিনিয়ত হচ্ছে  দূর্ঘটনায়

নড়াইলের লোহাগড়ায় আধিপত্যের দ্বন্দ্বে নিহত ১ আহত ৫, বাড়িঘরে ভাংচুর

পাবনার সাঁথিয়ায় নিখোঁজের পর পুকুরে মিলল পেঁয়াজ ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

যৌনকর্মের পেশা বৈধতার দাবি, এটি সমাজসেবা বললেন অভিনেত্রীর

কক্সবাজারে পুলিশ সদস্যের বাড়িতে ডিএনসির অভিযান: ৯০ হাজার ইয়াবাসহ আটক ৩

বাংলাদেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নিজ জেলায় প্রথম সফরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পটিয়ায় রত্নগর্ভা চেমন আরা বেগমের ১১ সন্তানই নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতি শেখ সেলিম

১০

মাহমুদপুরে শোকের ছায়া: রুনু তালুকদারের একমাত্র সন্তান শ্রেষ্ঠ চিরনিদ্রায় শায়িত 

১১

দুদকের অভিযান বাড্ডা সাবরেজিস্ট্রি অফিসে

১২

মেলান্দহ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিএস রুনু তালুকদারের একমাএ ছেলের মৃত্যুতে শোক প্রকাশ  

১৩

বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির জমকালো মিলনমেলা ও এওয়ার্ড প্রদান অনুষ্ঠিত

১৪

স্হানীয় নির্বাচনে মিছিল,পোষ্টার ও এআই কনটেন্ট নিষিদ্ধ করল নির্বাচন কমিশন

১৫

তাজমহল: ভালোবাসার নিদর্শনের আড়ালে লুকিয়ে থাকা মমতাজ মহলের বেদনার গল্প

১৬

বান্দরবানে আনন্দমুখর পরিবেশে উদযাপন হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী

১৭

মানিকগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ আটক ১

১৮

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০

Design & Developed by BD IT HOST