নিউজ এডিটর
১৭ মে ২০২৬, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মৃত্যুর ৭ দিনের ভিতরে বীমা ৩ লাখ টাকার দাবী পরিশোধ করলো সোনালী লাইফ

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: গ্রাহক সেবায় হয়রানি আর দীর্ঘসূত্রতার চিরাচরিত নিয়ম ভেঙে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। জামালপুরের মাদারগঞ্জে একজন পলিসি হোল্ডারের মৃত্যুর মাত্র ৭ দিনের মাথায়, কোনো রকম জটিলতা ছাড়াই ৩,০৬,২১৪/- (তিন লক্ষ ছয় হাজার দুই শত চৌদ্দ) টাকার মরণোত্তর বীমা দাবীর চেক হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। অবিশ্বাস্য বিষয় হলো, প্রয়াত গ্রাহক মো: রুবেল মিয়া মৃত্যুর পূর্বে মাত্র ১৬টি কিস্তি জমা দিতে পেরেছিলেন। ​শনিবার (১৬ মে ২০২৬) বিকেলে মাদারগঞ্জের সুখ নগরী প্যারামেডিকেল কলেজ মাঠে এক জমকালো চেক হস্তান্তর অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। সোনালী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি (ঝিনাইদহ মেট্রো)-এর ইউনিট ম্যানেজার মোছা: মুক্তা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) স্নেহাশীষ রায়। ​অনুষ্ঠানটির সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সোনালী লাইফের মেলান্দহ, মাদারগঞ্জ ও ইসলামপুর মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো: আতাউর রহমান এবং সঞ্চালনায় ছিলেন মেলান্দহ মেট্রোর সিনিয়র ইউনিট ম্যানেজার জনাব মো: শাকিল খান। ​প্রধান অতিথির বক্তব্যে মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশীষ রায় বলেন, “বীমা দাবী পেতে বছরের পর বছর ঘুরতে হয়—এমন ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণ করলো সোনালী লাইফ। মাত্র ১৬টি কিস্তি দেওয়ার পর একজন গ্রাহক মারা গেলেন, আর তার পরিবার কোনো হয়রানি ছাড়াই মাত্র ৭ দিনের মধ্যে ৩ লক্ষাধিক টাকার চেক পেয়ে গেল! এটি শুধু প্রশংসনীয়ই নয়, বরং দেশের বীমা খাতের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত।” ​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব এড. মনজুর কাদের বাবুল খান, ৪নং বালিজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান জনাব মির্জা ফখরুল, সাবেক চেয়ারম্যান জনাব মো: মনজুরুল ইসলাম মুছা, এবং মেলান্দহ পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক জনাব মো: মোবারক হোসেন মোবারক। ​বক্তারা বলেন, ইসলামী শরীয়াহ মোতাবেক পরিচালিত সোনালী লাইফ ইন্স্যুরেন্স শুরু থেকেই স্বচ্ছতা ও দ্রুততম সময়ে গ্রাহক সেবা দিয়ে সাধারণ মানুষের মন জয় করেছে। এই দ্রুততম দাবী পরিশোধের ঘটনাটি স্থানীয় এলাকায় সোনালী লাইফের বিশ্বাসযোগ্যতা আকাশচুম্বী করে তুলেছে। ​অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ঢাকা হেড অফিসের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব ডা: মো: সারোয়ার হোসেন, শিবচর শাখার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মো: শহিদ হুসাইন, ঝিনাইদহ মেট্রোর ব্রাঞ্চ ম্যানেজার জনাব রাজু আহমদ এবং মেলান্দহ মেট্রোর সিনিয়র ইউনিট ম্যানেজার জনাব মো: রকিবুল ইসলাম খান। ​অনুষ্ঠানের শেষ পর্যায়ে মরহুমের মনোনীত নমিনী মোছা: মনিজা খাতুনের হাতে ৩,০৬,২১৪ টাকার চেক তুলে দেওয়া হয়। শোকের সাগরে নিমজ্জিত পরিবারটি মাত্র ৭ দিনে এই বিশাল আর্থিক সম্বল হাতে পেয়ে সোনালী লাইফ কর্তৃপক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। পরিশেষে, মরহুম মো: রুবেল মিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোটচাঁদপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত:

১

ময়মনসিংহে আন্তর্জাতিক বিমানবন্দর, পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও শিশু পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

২

ব্রাহ্মণবাড়িয়ায় সারের ডিলারশিপ পেলেন এমপির ছেলে বোনজামাই ও ভাগ্নের স্ত্রী

৩

বিএনপি নেতার গরু জবেহ করে ভুরি ভোজের আয়োজন, সত্য সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে কুৎসা রটনার অভিযোগ,আইনি ব্যবস্থা ও প্রমাণ প্রকাশের হুঁশিয়ারি, সাংবাদিক সংগঠনের নিন্দা

৪

মেলান্দহের মাহমুদপুর ইউনিয়ন বিএনপি সভাপতির গরু জবাই করে ভুরি ভোজ,আগাম নির্বাচনী প্রচারে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা 

৫

ডিবি পুলিশের ‘মাদক কারবার’ নিয়ে সংবাদ, সাংবাদিককে ‘প্রাণনাশের হুমকি’

৬

বারবার গ্রেপ্তার, তবুও বহাল তবিয়তে মাদক ডিলার মহসিন!

৭

মানসিকতা পরিবর্তন করে শুদ্ধ রাজনীতির চর্চা করার আহ্বান: ইকবাল আহমেদ লিটন

৮

সেলাই মেশিনকে আয়ের উৎস হিসেবে কাজে লাগানোর আহ্বান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর

৯

চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের উদ্বোধন

১০

মেলান্দহে মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির নতুন কমিটি: আতাউর সভাপতি, ইমরান সম্পাদক ও রুহুল সাংগঠনিক সম্পাদক

১১

১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ কাভার্ডভ্যান জব্দ, শাহপরাণে গ্রেফতার ১

১২

মফস্বল সাংবাদিক ওয়েলফেয়ার সোসাইটির চেয়ারম্যান খন্দকার আমিনুর রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান এস এম ফিরোজ আহামেদ নির্বাচিত

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস ট্রেনের কাউন্টারের স্টাফদের আবারও রক্তক্ষয়ী হামলা, টিকিট বই ও টাকা লুট, আহত ১

১৪

স্টেলিং তারিয়াং গোয়াইনঘাট উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মনোনীত

১৫

সিলেটে অনলাইনে ছাড়ার মুহূর্তেই উধাও ট্রেনের টিকিট: কালোবাজারির সন্দেহে পিবিআইয়ের তদন্ত

১৬

স্ত্রী চাওয়ামাত্রই দিতে হবে দেনমোহর, বিচ্ছেদ বা মৃত্যুর অপেক্ষা নয়: হাইকোর্ট

১৭

পদ্মা-মেঘনায় আজ মধ্যরাত থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ

১৮

দিনাজপুরের ঘাষিপাড়া থেকে ঢালিউড রাজত্ব: ফিরে দেখা জনপ্রিয় চিত্রনায়িকা রাণীর গল্প

১৯

শিঙি মাছের মাথায় ‘আল্লাহু’ লেখা! জলপাইগুড়িতে চাঞ্চল্য, দেখতে উপচে পড়া ভিড়

২০

Design & Developed by BD IT HOST